Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বেবি অন দ্য ওয়ে’, বিয়ের সাড়ে তিনবছর পর বাবা-মা হতে চলেছেন রাজকুমার-পত্রলেখা

বিয়ের সাড়ে ৩ বছরের মধ্যে বাবা-মা হতে চলেছেন তাঁরা। বুধবার (৯ জুলাই) সুখবরটি অনুরাগী দের সঙ্গে ভাগ করে নিলেন জনপ্রিয় তারকা দম্পতি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে একের পর এক সুখবর। গত ফেব্রুয়ারিতে সন্তান আসার খবর দিয়েছিলেন বলিউডের পাওয়ার কাপল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডভানি। আর ১-২ মাসের মধ্যেই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে কিয়ারার সন্তান। যদিও প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নিয়েছিলেন কিয়ারা। যাই হোক, বলিউডে এখন খুশির মরসুম। এবার সুখবর দিলেন বলিউডের প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখা পাল। বিয়ের সাড়ে ৩ বছরের মধ্যে বাবা-মা হতে চলেছেন তাঁরা। বুধবার (৯ জুলাই) সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন জনপ্রিয় তারকা দম্পতি। ২০২১ সালে চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে ধুমধাম করে বিয়ে সেরেছিলেন তারকা যুগল।

বিয়ের আগে বহুদিন সম্পর্কে ছিলেন তাঁরা। তবে রাজকুমার রাও বলিউডে নাম করলেও পত্রলেখা তেমন নাম করতে পারেননি বলিউডে। বিয়েতে পত্র লেখার ওড়নাতে বাংলা হরফে লেখা, গোটা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিল। কারণ তিনি বাঙালি, তাই বিয়েতেও বাংলার ছোঁয়া রেখেছিলেন। অবশেষে বিয়ের ৩.৫ বছর দাম্পত্য জীবনে প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখা। বুধবার, এই দম্পতি তাঁদের ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন। একটি যৌথ পোস্টে, হবু বাবা-মা একটি টেমপ্লেট শেয়ার করেছেন। যেখানে লেখা ছিল ‘Baby on the way।’ ক্যাপশনে, লিখেছেন, “উল্লসিত।” পোস্টে তাঁদের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছার ধুম উঠেছে। সিদ্ধার্থ-কিয়ারার পাশাপাশি বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া, লারা দত্ত, নুসরত ভারুচা, কীর্তি সুরেশ, হুমা কুরেশি, দিয়া মির্জা সকলেই তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

এই দম্পতি ২০১৪ সালের সিটিলাইটস ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। তখনই তাঁরা একে অপরের প্রেমে হাবুডুবু খান। কারণ তাঁদের প্রেমের সূত্রপাত হয়েছিল ২০১০ সাল থেকে। তাঁদের প্রথম দেখা হয়েছিল, পুনে যাওয়ার পথে, যখন তাঁরা একই গাড়িতে ভ্রমণ করছিলেন। ২০২৪ সালে, রাজকুমার তাঁদের বিবাহের অ্যালবাম থেকে একটি ছবি বের করে তাঁদের তৃতীয় বার্ষিকীতে স্ত্রীর উদ্দেশ্যে একটি মিষ্টি নোট লিখেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, “৩ বছর আমি আমার জীবনের সেরা দিনগুলি কাটিয়ে ফেলেছি। তোমাকে এ সবকিছুর জন্য ধন্যবাদ।” ২০২১ সালে বিয়ের ছবি শেয়ার করে এই দম্পতি ইনস্টাগ্রামে লিখেছিলেন, “অবশেষে ১১ বছরের প্রেম, প্রেম, বন্ধুত্ব এবং মজার পর, আজ আমি আমার সবকিছু, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু, আমার পরিবারকে বিয়ে করেছি।” কর্মক্ষেত্রে, রাজকুমারকে পরবর্তীতে মানুষি চিল্লার এবং সান্যা মালহোত্রার সঙ্গে টোস্টার ছবিতে দেখা যাবে। আর পত্রলেখাকে পরবর্তীতে ‘গুলকান্দার’-এ দেখা যাবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00