Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতাকে দুরমুশ করে প্রথম জয় পেল মুম্বই

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কলকাতা নাইট রাইডার্সকে দুরমুশ করে চলতি আইপিএলে প্রথম জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। বলে আগুন ঝরালেন অশ্বীন কুমার। ব্যাট হাতে গর্জে উঠলেন রায়ান রিকেলটন। ফলস্বরূপ সোমবার (৩১ মার্চ) রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪৩ বল বাকি থাকতেই হাতে আট উইকেট নিয়ে জিতলেন হার্দিক পাণ্ড্যরা। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হেরে খানিকটা হলেও চাপে পড়ে […]

পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে ৮

নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন আট জন। নিহতরা হলেন বাজি কারখানার মালিক তুষার ও চন্দ্রকান্ত বণিকের বাবা অরবিন্দ বণিক (৬৫), ঠাকুমা প্রভাবতী বণিক (৮০), চন্দ্রকান্তের দুই সন্তান অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (আট মাস), তুষারের দুই সন্তান অনুষ্কা বণিক (৬), অঙ্কিত বণিকের (ছয় মাস) মৃত্যু […]

কোচবিহার সীমান্তে ছদ্মনাম নিয়ে জাল ভারতীয় পরিচয়পত্র সহ গ্রেফতার বাংলাদেশের নাগরিক

নিজস্ব প্রতিনিধি,মেখলিগঞ্জ: অবৈধভাবে ভারতে ঢুকে ঘাঁটি গেড়ে বসে পাচারচক্র চালানোর অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেল মেখলিগঞ্জ থানার পুলিশ।জানা গিয়েছে,বাংলাদেশি ওই নাগরিকের আসল নাম মহম্মদ উজ্জ্বল(Md. Ujjal)। তাঁকে অপরাধমূলক কাজে সহযোগিতা করার জন্য এক ভারতীয়কেও গ্রেফতার করেছেন পুলিশ। ওই ভারতীয়র বাড়ি হলদিবাড়ি থানার দেওয়ানগঞ্জ এলাকায়। আটক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে নকল […]

অশ্বনী’র আগুনে বোলিংয়ে ১১৬ রানে গুটিয়ে গেল কলকাতা

নিজস্ব প্রতিনিধি মুম্বই: অভিষেকেই বল হাতে আগুন ঝরালেন ২৩ বছরের অনামী বাঁ হাতি পেসার অশ্বনী কুমার। আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। সোমবার (৩১ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারও খেলতে পারলেন না বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬.২ ওভারে ১১৬ রানেই গুটিয়ে গেলেন অজিঙ্ক রাহানেরা। কলকাতার হয়ে সর্বোচ্চ রান […]

তমলুকে স্কুলের সামনে বিপজ্জনক বাড়ি,যে কোনো সময় ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি,তমলুক: স্কুলের সামনে বিপজ্জনক বাড়ি, খসে পড়ছে পাথরের চাঁই।যেকোনো সময় ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা।দ্রুত প্রশাসন ব্যবস্থা নিক,অনুরোধ স্কুলের প্রধান শিক্ষিকার। আইনি জটিলতা থাকার কারণে ভাঙা যাচ্ছে না বাড়ি দাবী পৌরসভার চেয়ারম্যানের।পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক(Tamluk)। এই শহরেই অতি পরিচিত নামী স্কুল গুলির মধ্যে অন্যতম হলো রাজকুমারী শান্তনাময়ী হাই স্কুল। তমলুক শহরের ১৫ নম্বর […]

সূর্য-রবীনদের প্রভাব প্রায় নিভু নিভু, নতুন দিনের আলো নিয়ে আসছেন কারা 

নিজস্ব প্রতিনিধি: সিপিআইএমের অন্দরে যে রাজপাটের বদল ঘটতে চলেছে তাঁর আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার তারই বাস্তবায়ন ঘটতে চলেছে। কেন্দ্রীয় কমিটিতে কারা আসবেন, কারা নতুন জায়গা পাবেন তা নিয়ে এখন চর্চা বঙ্গ সিপিআইএমে। এপ্রিল মাস পড়ছে মঙ্গলবার ১ এপ্রিল। আগামী ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে বসছে সিপিআইএমের ২৪ তম পার্টি কংগ্রেস। কেন্দ্রীয় কমিটি […]

আবর্জনা মুক্ত করতে এবার জঞ্জাল পুড়িয়ে ফেলার পন্থা নিল হাওড়া পুরসভা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন ,’ব্যাটারা এমনি এমন কারো গাধা ধুলারে বাড়ি করিয়া দিল কাদা। ‘আর সেই অবস্থার মধ্যেই পড়েছে হাওড়া পুরসভা। আবর্জনা মুক্ত করতে এবার আবর্জনা পুড়িয়ে ফেলার পন্থা নিল হাওড়া পুরসভা(Howrah Coeporation)। যার জেরে তীব্র দূষণ ছড়িয়েছে হাওড়া শহর এলাকায়। প্রসঙ্গত, ভাগাড় কাণ্ড নিয়ে রীতিমতো ব্যাকফুটে হাওড়া পুরসভা। ভাগাড়ের ধস এবং পানীয় […]

বীরভূমে খেলাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে তুমুল সংঘর্ষ ,আহত ১২

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমে রওসানাড়া বিবি সিউড়ি ২ নম্বর ব্লকে গ্রামের খেলা নিয়ে সোমবার দু’দলের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। অভিযোগ সেখ জালাউদ্দিন বস্তির সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য রওসানাড়া বিবির গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। এই রওসানাড়া বিবি সিউড়ি ২ ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী। ঘটনাটি ঘটে বীরভূমের […]

মুর্শিদাবাদে ১২ নম্বর জাতীয় সড়কের উপর মদ বোঝাই গাড়ি উল্টে বিপত্তি

নিজস্ব প্রতিনিধি মুর্শিদাবাদ: মদ বোঝাই গাড়ি উলটে গিয়ে বিপত্তি।নষ্ট লক্ষাধিক টাকার মদ।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ওমরপুর ১২ নম্বর জাতীয় সড়কের(12 National High Way) তালাই মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কের উপরে অচলাবস্থার সৃষ্টি হয়। পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে ঈদের বিকেলে এই দুর্ঘটনার পর জাতীয় সড়কের ওপর এটি ভর্তি মোদের বোতল(Wine Bottel) […]

কামনা সাগরে ডুব দিলেই অর্থলাভ, খুচরো কুড়োনোর হিড়িকে ঠাকুরনগর জমজমাট

নিজস্ব প্রতিনিধি: প্রবাদপ্রতীম অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘আশিতে আসিও না’ সিনেমার ডুবপুকুরে ডুব দেওয়া মাত্র বৃদ্ধ-বৃদ্ধা হয়ে উঠতেন যুবক যুবতী। তেমনিভাবেই তো বৃদ্ধ দম্পতি ভানু বন্দ্যোপাধ্যায় ও রুমা গুহ ঠাকুরতা যুবক যুবতী হয়ে গান ধরেছিলেন “তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মেলতাম…”  সম্পূর্ণ এমনটা না হলেও কিছুটা এমন ঘটনাই ঘটেছে ঠাকুরনগরে। ঠাকুরনগরের […]

টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠালেন হার্দিক

নিজস্ব প্রতিনিধি মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে সম্মানের লড়াইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ইতিমধ্যেই দুই দলের প্রথম একাদশের তালিকা প্রকাশ করা হয়েছে। মুম্বইয়ের হয়ে প্রথম একাদশে নেই রোহিত শর্মা। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন মুজিব-উর রহমানও। পরিবর্তে এসেছেন উইল […]

মায়ানমারে ভূমিকম্পে নিহতদের স্মরণে ৭ দিনের জাতীয় শোক

নিজস্ব প্রতিনিধি: মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতদের স্মরণে সাতদিনের জাতীয় শোকপালনের সিদ্ধান্ত নিল সামরিক জুন্টা সরকার। আজ সোমবার (৩১ মার্চ) জুন্টা সরকারের তরফে এক বিবৃতিতে জাননো হয়েছে, ‘এখনও পর্যন্ত ভূমিকম্পে ২০৫৬ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ৩,৯০০। আর ২৭০ জনের এখনও খোঁজ মেলেনি। মৃতদের স্মরণে এক সপ্তাহ দেশে জাতীয় শোক পালন করা হবে। আগামী ৬ এপ্রিল […]

প্রশাসনে আস্থা হারিয়ে নিজেরাই চাঁদা তুলে নদীর উপর ১০৮ ফুটের সেতু বানালেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি: গ্রামবাসীরা প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়েছিল সেতু নির্মিত হবে।  তাঁরা অপেক্ষা করছিলেন। ভাবছেন আজ হবে, কাল হবে। কিন্তু আজ কালের যেন শেষ নেই। সেতু আর হয় না। বাধ্য হয়ে নিজেরাই সেতুর কাজ করার সিদ্ধান্ত নিলেন গ্রামবাসীরা। যে সেতু প্রশাসনের হওয়ার কথা সেই সেতু এখন নির্মাণ করছেন গ্রামবাসীরা। এ ঘটনা উত্তরপ্রদেশের গাজীপুর জেলার একদল […]

রিল বানাতে মাঝ রাস্তায় গাড়ি আটকে উদ্দাম নাচ স্ত্রী’র, শাস্তি পেলেন পুলিশ স্বামী

তাঁর অপরাধ, প্রকাশ্য দিবালোকে পঞ্জাবের একটি ব্যস্ততম সড়কে তাঁর স্ত্রী রিল বানাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিল ব্যক্তির শালিকাও।

মিনাখাঁয় পরকীয়ার সম্পর্কের জেরে খুন গৃহবধূ, দাবি মৃতার পরিবারের সদস্যদের

নিজস্ব প্রতিনিধি,মিনাখাঁ: গত শুক্রবার মিনাখাঁ থানার অন্তর্গত দেবিতলার কাহারপাড়া এলাকায় বছর ৩৫ এর এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল মিনাখাঁ থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় এর ওই মৃতদেহ উদ্ধারের পর অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত ওই গৃহবধুর নাম রিজিয়া বিবি। তার বাড়ি বসিরহাট থানার(Bashirhat P.S.) অন্তর্গত পাইকপাড়ার ব্যাঙ পুকুর […]

মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৬

নিজস্ব প্রতিনিধি: মায়ানমারে গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। আজ সোমবার (৩১ মার্চ) মায়ানমারের সামরিক জুন্টা সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভূমিকম্পে ২০৫৬ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ৩,৯০০। আর ২৭০ জনের এখনও খঁজ মেলেনি। ধ্বংসস্তুপের নিচে প্রাণের স্পন্দন খুঁজে চলছেন উদ্ধারকারীরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত […]

সালারে ঈদের দিন মর্মান্তিক দুর্ঘটনা, বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি,সালার: ঈদের দিনে ঘুরতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা গুরুতর আহত ২ জন।ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার(Salar P.S.) সালার কাটোয়া রাজ্য সড়কে। বনোরিয়াবাদের কাছে জাওলিয়া গ্রামের রাস্তায়। বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। পবিত্র ঈদের নামাজ শেষে বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়ে দুই যুবক মিলে । স্থানীয় সুত্রে জানা যায়, ঐ দুজন যুবকের নাম জিৎ […]

গাইঘাটা ও গোবরডাঙ্গা থানার ওসি’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ আদালতের, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি,গোবরডাঙা: খুনের মামলায় বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগ । বিভাগীয় তদন্তের নির্দেশ গোবরডাঙা সহ দুই থানার পুলিশ অফিসারদের বিরুদ্ধে। সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা।দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগে শিক্ষক ভাইয়ের গ্রেফতারের ঘটনায় বারাসত ও বনগাঁ পুলিশ জেলার গোবরডাঙা(Gobardanga) ও গাইঘাটা থানার(Gaighata P.S.) পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন বনগাঁ আদালতের(Banga Court) অতিরিক্ত জেলা ও দায়রা […]

খুশির ঈদে বিষাদের ছায়া, কিশোরের গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বছরের শিশুর

পবিত্র ঈদের দিনেই শোক নেমে এল দিল্লির এক বাসিন্দার বাড়িতে। চার চাকা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই বছরের নিষ্পাপ শিশু

রতনে রতন চেনে…মোল্লা ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে ‘রতনে রতন চেনে…’। তেমনই মুক্তিযুদ্ধ বিরোধী মোল্লা মুহাম্মদ ইউনূসকে ঠিক চিনেছেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়া শাহবাজ শরিফ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনা উচ্ছেদ হওয়ার পরেই ঢাকার সঙ্গে দহরম-মহরম শুরু করে দিয়েছে একাত্তরের গণহত্যাকারী পাকিস্তানি শাসকরা। সোমবার ঈদুল ফিতর উপলক্ষে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা জুহাম্মদ ইউনূসকে […]

0:00