Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিনাখাঁয় পরকীয়ার সম্পর্কের জেরে খুন গৃহবধূ, দাবি মৃতার পরিবারের সদস্যদের

Share:

নিজস্ব প্রতিনিধি,মিনাখাঁ: গত শুক্রবার মিনাখাঁ থানার অন্তর্গত দেবিতলার কাহারপাড়া এলাকায় বছর ৩৫ এর এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল মিনাখাঁ থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় এর ওই মৃতদেহ উদ্ধারের পর অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত ওই গৃহবধুর নাম রিজিয়া বিবি। তার বাড়ি বসিরহাট থানার(Bashirhat P.S.) অন্তর্গত পাইকপাড়ার ব্যাঙ পুকুর এলাকায়। ওই গৃহবধূ বহু বছর আগে স্বামী ছেড়ে তারও দুই ছেলেকে নিয়ে ওই এলাকায় বাপের বাড়িতেই থাকতো। বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করতো ওই গৃহবধূ।

গত কয়েক মাস আগে হাড়োয়া থানার(Haroa P.S.) অন্তর্গত আমতা খাটরা এলাকার সিরাজুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এমনকি ওই যুবক রিজিয়া বিবিকে বিয়ে করেও বলে জানা গেছে পরিবার সূত্রে। বিয়ে করার পর সিরাজুল ইসলামের(Sirazul Islam) স্ত্রী ও তার ছেলে গত কয়েকদিন আগে এই ব্যাংঙ পুকুর এলাকায় আসে। তার কয়েকদিন পর অর্থাৎ বৃহস্পতিবার রিজিয়া বিবি(Rijia Bibi) নামে ওই গৃহবধূ নিখোঁজ হয়ে যায়।

বৃহস্পতিবার নিখোঁজ হয়ে যাওয়ার পর শুক্রবার তার মৃতদেহ উদ্ধার হয়। খুনের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার(Minakha P.S.) পুলিশ। এরপর মৃত গৃহবধুর বাপের বাড়ির লোকজন সোমবার মৃতদেহ শনাক্ত করে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। বাপের বাড়ির সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।পুলিশ সিরাজুল ইসলাম এবং তার প্রথম পক্ষের স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00