Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবর্জনা মুক্ত করতে এবার জঞ্জাল পুড়িয়ে ফেলার পন্থা নিল হাওড়া পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন ,’ব্যাটারা এমনি এমন কারো গাধা ধুলারে বাড়ি করিয়া দিল কাদা। ‘আর সেই অবস্থার মধ্যেই পড়েছে হাওড়া পুরসভা। আবর্জনা মুক্ত করতে এবার আবর্জনা পুড়িয়ে ফেলার পন্থা নিল হাওড়া পুরসভা(Howrah Coeporation)। যার জেরে তীব্র দূষণ ছড়িয়েছে হাওড়া শহর এলাকায়। প্রসঙ্গত, ভাগাড় কাণ্ড নিয়ে রীতিমতো ব্যাকফুটে হাওড়া পুরসভা। ভাগাড়ের ধস এবং পানীয় জলের সংকট হাওড়া পুর এলাকায় এখনো মেটেনি। এছাড়াও হাওড়ার বেলগাছিয়া ফাদার থেকে গাড়ি গাড়ি আবর্জনা পৌঁছে যাচ্ছে কলকাতার ধাবার মাঠে ।তবুও যেন রেহাই হচ্ছে না। তাই শহরের বেশ কয়েকটি জায়গায় আগুন দেওয়ার অভিযোগ উঠল পুরসভার বিরুদ্ধে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুরো কর্তৃপক্ষ ।কিন্তু কে বা কারা আগুন জ্বালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। এই আগুনের তরুণ গোটা হাওড়া শহর দূষণে ঢেকে গিয়েছে। অন্যদিকে,সোমবার দুপুরে হাওড়ার ডোমজুড় থানা(Domjur P.S.) এলাকার দক্ষিণ দাড়িতে একটি প্লাস্টিক কারখানার(Plastic Factory) আগুন এর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান প্লাস্টিক কারখানার ইলেকট্রিক ওয়ারিং থেকে শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগতে পারে ।

কিন্তু এই আগুন নিমেষ ছড়িয়ে পড়ে ওই এলাকার বন জঙ্গল এবং গাছপালায় ।ফলে বন্ধ করে দিতে হয় বিদ্যুৎ পরিষেবা। যার প্রভাব পড়ে বিকেল পর্যন্ত পানীয় জলেও। দমকল সূত্রে খবর প্লাস্টিক কারখানায় সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন হু হু করে ছড়িয়ে পড়েছিল। আগুনের দরুন দক্ষিণ দাড়ি এলাকায় স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00