Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৬

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ানমারে গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। আজ সোমবার (৩১ মার্চ) মায়ানমারের সামরিক জুন্টা সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভূমিকম্পে ২০৫৬ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ৩,৯০০। আর ২৭০ জনের এখনও খঁজ মেলেনি। ধ্বংসস্তুপের নিচে প্রাণের স্পন্দন খুঁজে চলছেন উদ্ধারকারীরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গত শুক্রবার (২৮ মার্চ) সকালে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৭। এর ১২ মিনিট বাদে ফের আঘাত হানে দ্বিতীয় ভূমিকম্প। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৪। প্রথমটির উৎসকেন্দ্র মায়ানমারের ১২ কিলোমিটার উত্তরে। আর দ্বিতীয়টির উৎসকেন্দ্র মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। দু’টি কম্পনের ক্ষেত্রেই উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নীচে। ওই কম্পন অনুভূত হয় প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং দক্ষিণ–পশ্চিম চিনে। ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্যাঙ্ককের নির্মাণাধীন ৩০ তলা ভবন তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। জোড়া আঘাতে তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বহু এলাকা। শক্তিশালী ভূমিকম্পের কারণে মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক মান্দালয় প্রাসাদ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে এবং উত্তর-পূর্ব শান রাজ্য, নেপিদো কাউন্সিল এবং বাগোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভয়াবহ ভূমিকম্পের পর রাজধানী নেপিদোতে অবস্থিত ১,০০০ শয্যার হাসপাতালে শ’য়ে-শ’য়ে রোগী ভিড় করছেন। কেউ কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন, কারও শরীর থেকে রক্ত ঝরছে। জখমদের চিকি‍ৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকি‍ৎসকরা। উপযুক্ত চিকি‍ৎসার অভাবে অনেকেই হাসপাতাল চত্বরেই মৃত্যুর কলে ঢলে পড়ছেন। মায়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং  হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছেন।

রাজধানী নেপিদো-সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। গৃহযুদ্ধের মধ্যে এই ভূমিকম্পের ধাক্কায় মিয়ানমারের বিমানবন্দর, সেতু ও মহাসড়কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহযুদ্ধের কারণে আগে থেকেই দেশটির অর্থনীতি স্থবির আর লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আছেন। এখন ভয়াবহ ভূমিকম্পে সার্বিক পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ছে। বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে বহু জায়গায় জেনারেটরের উপর ভরসা করে কাজ চালানো হচ্ছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম ভেঙে পড়ার কারণে ন্যায় পিইতা (Nay Pyitaw) বিমানবন্দর অকেজো হয়ে পড়ে রয়েছে। যখন ওই কন্ট্রোল টাওয়ার ভেঙে পড়ে, তখন তার ভিতরে কর্মীরা ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয়। সামরিক জুন্টা সরকারের আর্জিতে সাড়া দিয়ে ভারত, রাশিয়া, নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশ ত্রাণ পাঠাতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সাহায্যের ঘোষণা করা হলেও সোমবার বিকেল পর্যন্ত কোনও ত্রাণ সামগ্রী পাঠানো হয়নি।  

অন্যদিকে, ভূমিকম্পের খবর সংগ্রহের জন্য বিদেশি সাংবাদিকদের মায়ানমারে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সামরিক জুন্টা সরকার। উদ্ধারকারউয এবং আহতদের চিকি‍ৎসার ক্ষেত্রে অসুবিধার দোহাই পেড়ে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00