Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বীরভূমে খেলাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে তুমুল সংঘর্ষ ,আহত ১২

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমে রওসানাড়া বিবি সিউড়ি ২ নম্বর ব্লকে গ্রামের খেলা নিয়ে সোমবার দু’দলের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। অভিযোগ সেখ জালাউদ্দিন বস্তির সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য রওসানাড়া বিবির গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। এই রওসানাড়া বিবি সিউড়ি ২ ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী। ঘটনাটি ঘটে বীরভূমের সিউড়ি থানার(Siuri P.S.) কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর(Gopalpur) এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার গোপালপুরে একটি ফুটবল খেলা ছিল। ঈদের দিন সেই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে।

অভিযোগ রওসানাড়া বিবির লোকজন প্রথমে অপরগোষ্ঠীর ওপর চড়াও হয়। অভিযোগকারীদের দাবি পঞ্চায়েত সদস্য এলাকায় যেকোনো সরকারি কাজে টাকা নেন। অনৈতিক কাজে মদত দেন। সেই রাগে এদিন গ্রামের খেলা কে কেন্দ্র করে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে ইট বৃষ্টি বাস নিয়ে বেপরোয়া ভাঙচুর লাঠি নিয়ে একে অপরকে মারধর করার অভিযোগ ওঠে। পাঁচজন গুরুতর আহত হয়। এদিকে পঞ্চায়েত সদস্যের লোকজনদের পাল্টা অভিযোগ অপরপক্ষ এসে ইচ্ছে করে অশান্তি পাকাচ্ছে। মারামারি ও ভাঙচুর করছে।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। মোট ১২ জন আহত হয়েছেন। তার মধ্যে অধিকাংশকে সিউড়ি হাসপাতালে(Siuri Hospital) ভর্তি করা হয়েছে। কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শেখ জালাল উদ্দিন দাবি করেন গোপালপুরে শান্তিপূর্ণভাবে খেলা চলছিল দিলীপ বলে একজন গ্রামের নেতৃত্বে বরখাস্ত করেছিল আগেই ।সে এসে ওই খেলায় অশান্তি করে ।খেলা চলাকালীন কয়েকজনকে নেশাগ্রস্ত অবস্থায় নিয়ে এসে মারামারি বাঁধায়। তাতেই সংঘর্ষ বাঁধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00