Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সালারে ঈদের দিন মর্মান্তিক দুর্ঘটনা, বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি,সালার: ঈদের দিনে ঘুরতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা গুরুতর আহত ২ জন।ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার(Salar P.S.) সালার কাটোয়া রাজ্য সড়কে। বনোরিয়াবাদের কাছে জাওলিয়া গ্রামের রাস্তায়। বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। পবিত্র ঈদের নামাজ শেষে বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়ে দুই যুবক মিলে । স্থানীয় সুত্রে জানা যায়, ঐ দুজন যুবকের নাম জিৎ খান বয়স আনুমানিক ১৬ ও সুজন সেখ বয়স ২২ বছর ,দুজনেই গুরুতর আহত হয়। বাড়ি সালার থানার কান্দরার দুলক পাড়ায়।

দুই যুবককে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে(Salar Helath Center) প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উচ্চতর চিকিৎসার জন্য মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অন্যদিকে,আইপিএল ক্রিকেট খেলায় বেটিং চক্র চালানোর অভিযোগে ৯’জনকে গ্রেফতার করেছে ফারাক্কা থানার পুলিশ।

রবিবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার(Farakka P.S.) বল্লালপুর এলাকার বাসিন্দা মুস্তাকিম শেখের বাড়িতে বসে ওই বেটিং চক্র চালানোর অভিযোগেপুলিশ ৯’জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা আইপিএল-সহ বিভিন্ন অনলাইন গেমের বেটিং চালাচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ওই মুস্তাকিম শেখের বাড়িতে হানা দিয়ে ন’জনকে গ্রেফতার করে। ধৃত সকলের বাড়ি ছত্তিশগড় এলাকায়।

পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে ৩২টি মোবাইল, পাঁচটি ল্যাপটপ এবং প্রচুর পরিমাণে সিম কার্ড-সহ একাধিক অনলাইন(On Line) টাকা ট্রান্সফারের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পরেই বাড়ির মালিক মুস্তাকিম শেখ পলাতক। তাঁর খোঁজে পুলিশের তল্লাশি চলছে।জঙ্গিপুর সাইবার ক্রাইম পুলিশ থানা ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবার জঙ্গিপুর এসিজেএম আদালতে পেশ করে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00