Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুর্শিদাবাদে ১২ নম্বর জাতীয় সড়কের উপর মদ বোঝাই গাড়ি উল্টে বিপত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি মুর্শিদাবাদ: মদ বোঝাই গাড়ি উলটে গিয়ে বিপত্তি।নষ্ট লক্ষাধিক টাকার মদ।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ওমরপুর ১২ নম্বর জাতীয় সড়কের(12 National High Way) তালাই মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কের উপরে অচলাবস্থার সৃষ্টি হয়। পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে ঈদের বিকেলে এই দুর্ঘটনার পর জাতীয় সড়কের ওপর এটি ভর্তি মোদের বোতল(Wine Bottel) ছড়িয়ে পড়ে চারদিকে। অনেকেই সেই দৃশ্য যেমন মোবাইল বন্দী করেন তেমনি অনেকেই আবার সুরার টানে পেটিতে থাকা অক্ষত মদের বোতল নিয়ে হাটা দেন নিজের ডেরার দিকে। কোথায় আছি কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ঈদের দিন বিকেলে মুর্শিদাবাদে সেই ঘটনার চাক্ষুষ প্রমাণ যেন মিলল। পুলিশ রেকার ভ্যান দিয়ে দুর্ঘটনাগ্রস্ত মদ ভর্তি গাড়িটিকে থানায় নিয়ে গিয়েছে।

অন্যদিকে,বাইক থেকে পড়ে জখম যুবক।বাইক থেকে পড়ে গিয়ে সোমবার ঈদের দুপুরে গুরুতর জখম হল এক যুবক।ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ক্যানিং থানার অন্তর্গত বঙ্কিম সরদার কলেজ সংলগ্ন রামপদ’র মোড় এলাকায়।বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় জখম যুবক রাহুল মিস্ত্রী ক্যানিং মহকুমা হাসপাতালে(Caning Hospital) চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার সময় ওই যুবক বাইক চালিয়ে বাড়িতে ফিরছিল। সেই সময় আচমক নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যায়। দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদিকে, ঈদের দিনে ঘুরতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা গুরুতর আহত ২ জন।ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার(Salar P.S.) সালার – কাটোয়া রাজ্য সড়কে। বনোরিয়াবাদের কাছে জাওলিয়া গ্রামের রাস্তায়।

বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। পবিত্র ঈদের নামাজ শেষে বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়ে দুই যুবক মিলে । স্থানীয় সুত্রে জানা যায়, ঐ দুজন যুবকের নাম জিৎ খান বয়স আনুমানিক ১৬ ও সুজন সেখ বয়স ২২ বছর দুজনেই গুরুতর আহত হয়। বাড়ি সালার থানার কান্দরার দুলক পাড়ায়। দুই যুবককে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উচ্চতর চিকিৎসার জন্য মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00