Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কামনা সাগরে ডুব দিলেই অর্থলাভ, খুচরো কুড়োনোর হিড়িকে ঠাকুরনগর জমজমাট

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবাদপ্রতীম অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘আশিতে আসিও না’ সিনেমার ডুবপুকুরে ডুব দেওয়া মাত্র বৃদ্ধ-বৃদ্ধা হয়ে উঠতেন যুবক যুবতী। তেমনিভাবেই তো বৃদ্ধ দম্পতি ভানু বন্দ্যোপাধ্যায় ও রুমা গুহ ঠাকুরতা যুবক যুবতী হয়ে গান ধরেছিলেন “তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মেলতাম…”  সম্পূর্ণ এমনটা না হলেও কিছুটা এমন ঘটনাই ঘটেছে ঠাকুরনগরে।

ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগরে ডুব দিলেই মিলছে খুচরো পয়সা। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে ঠাকুরনগরে চলছে বারুনি মেলা। এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্জনের জন্য আসেন মানুষ। জনমানসে আশা, কামনা সাগরে এক ডুবেই ধুয়ে যাবে সব পাপ, যা চাওয়া যাবে তাই প্রাপ্তি হবে। ২৭ মার্চ পুণ্যস্নান করেছেন লক্ষাধিক ভক্ত।

তারপর থেকেই শুরু হয়েছে কামনা সাগরে ডুব দিয়ে খুচরো তোলার হিড়িক। মনস্কামনা পূরণের উদ্দেশে বহু মানুষ এক টাকা, দু’টাকা বা পাঁচ টাকার কয়েন কামনা সাগরে দেন। ফলে সাগরের তলদেশ ভর্তি  হয়ে যায় খুচরোতেই। যারা খুচরো দিচ্ছেন তাঁদের মনোস্কামনা পূর্ণ হয় কিনা জানা নেই, কিন্তু অবশ্যই লাভ হয় অন্যদের।

খুচরো কুড়োতে সবার আগে কামনা সাগরে নেমে যায় খুদেরা এবং যুবকেরা। সাগরের কাদা পাঁক থেকে তুলে আনে অজস্র পয়সা। অতঃপর বারুনি মেলায় কামনা সাগরে স্নানযাত্রার পরে নামলেই হাতেনাতে অর্থলাভ।

খুদেদের দাবি, এক একদিনে উঠছে খুচরো ৩০০ থেকে ৫০০ টাকাও। অনেকেরই দাবি, ভাগ্য সহায় থাকলে হাতে আসে সোনা, রুপোও। তারপর সেই পয়সা দিয়েই মেলাতে চলে ঘুগনি-ফুচকা-জিভেগজা খাওয়া, খেলনা গাড়ি কেনা।

মতুয়াদের আরাধ্য হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়েছিল ২১৪ বছর আগে চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে। ঠাকুরের জন্মতিথি উপলক্ষেই প্রতি বছর ওই তিথিতে বারুনি মেলার আয়োজন করা হয়। পুণ্য তিথিতে লক্ষ লক্ষ মতুয়ার হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর।

কামনা সাগর মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে খুবই পবিত্র একটি সরোবর। অনেকেরই বিশ্বাস কামনা সাগরে ডুব দিলে সব রোগ ব্যাধি দূর হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00