Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে ৮

Share:

নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন আট জন। নিহতরা হলেন বাজি কারখানার মালিক তুষার ও চন্দ্রকান্ত বণিকের বাবা অরবিন্দ বণিক (৬৫), ঠাকুমা প্রভাবতী বণিক (৮০), চন্দ্রকান্তের দুই সন্তান অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (আট মাস), তুষারের দুই সন্তান অনুষ্কা বণিক (৬), অঙ্কিত বণিকের (ছয় মাস) মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই দুই ভাই তুষার ও চন্দ্রকান্তের কোনও খোঁজ মেলেনি। দুজনের বিরুদ্ধে জামিন অয্যগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ভেরি এলাকার বণিক বাড়িতে বিকট বিস্ফোরণের শব্দ হয়। খানিকবাদেই দেখতে পান বাড়িতে দাউ-দাউ করে জ্বলছে। স্থানীয বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু পর পর বিস্ফোরণের শব্দে ভয় পেয়ে যান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীরা। খবর পেয়ে ছুটে যান  পাথরপ্রতিমার(Patharpratima) বিধায়ক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই বাড়ির জানালা দরজার সব ভেঙে যায়। 

পাথরপ্রতিমার বিধায়ক(MLA Patharpratima) দাবি করেন, ওই বাড়িতে যে বাজি তৈরি হতো তার বৈধ লাইসেন্স ছিল গৃহকর্তার। কিন্তু স্থানীয় মানুষ অভিযোগ করেন সেখানে শক্তিশালী চকলেট বোমা তৈরি হতো। বাজির মশলা যে গুদামে মজুদ ছিল তাতেই বিস্ফোরণ ঘটে। ঘটনার স্থল থেকে দমকল দপ্তর বেশ কয়েক কিলোমিটার দূরে থাকায় দমকল ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়।আগুন নেভানোর পর বোঝা যাবে ঠিক এই বিস্ফোরণে কতজন মারা গেছে। তবে ওই বাড়িতে অনেক শিশু ছিল তাদের এই বিস্ফোরণে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।ঈদের আনন্দের মধ্যে সোমবার সন্ধ্যার পর পাথরপ্রতিমাতে নেমে এল এক ভয়ঙ্কর পরিণতি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00