Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা লুকিয়ে কাঁপতে কাঁপতে শুটিংয়ে হাজির দক্ষিণী নায়িকা নিত্যা মেনেন, তার পর….

সাইকোর নির্মাতা মাইস্কিনের সঙ্গে কাজ করা খুবই দুর্ভাগ্যজনক। শুটিংয়ের প্রথমদিনেই আমার পিরিয়ডস হয়েছিল। প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল আমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋতস্রাব নিয়েই কাঁপতে কাঁপতে শুটিং সেটে পৌঁছলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত দক্ষিণী অভিনেত্রী নৃত্যা মেনন। তাঁকে দেখামাত্রই কী করলেন পরিচালক? পুরোনো কথা জানালেন দক্ষিণী অভিনেত্রী নৃত্যা মেনন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একটি বড় নাম নৃত্যা মেননের। গত বছর(২০২৪) সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয় তো আছেই, স্পষ্টভাষার জন্যেও বিখ্যাত অভিনেত্রী নৃত্যা মেনন। নৃত্যা মেনন সর্বদা খোলাখুলিভাবে বিশ্বের কাছে নিজের মতামত প্রকাশ করে থাকেন। সম্প্রতি অভিনেত্রী নিজেই তাঁর সঙ্গে হওয়া একটি ঘটনার কথা জানালেন বিশ্বের সামনে। আর এই মন্তব্যের জন্যেই এখন আলোচনায় রয়েছেন নৃত্যা মেনন। 

খুব শীঘ্রই মুক্তি পাবে অভিনেত্রী র ছবি ‘কাধালিক্কা নেরামিল্লাই’। ছবির প্রচারে গিয়েই অভিনেত্রী তাঁর ফিল্ম ইন্ডাস্ট্রিকে অমানবিক বলে অভিহিত করলেন। নৃত্যা সাহসিকতার সঙ্গে জানান, এই ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের অসুস্থতা দেখা হয় না। চরম ব্যাথা নিয়েও এখানে কাজ করতে বলা হয়। যাই ঘটে যাক না কেন, পরিচালকরা চান, অভিনেত্রীরা যে কোনও পরিস্থিতিতেই যেন সময়মতো সেটে হাজির হয়। সেটে তারকাদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করা হয়। আপনি যতই অসুস্থ থাকুক না কেন, পরিচালকরা বলেন, অসুস্থ শরীর নিয়েই যাতে তাঁরা অভিনয় করেন। অভিনেত্রীর কথায়, ‘আমরা এখন ইন্ডাস্ট্রির এমন ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছি। যাই ঘটে যাক না কেন, আমাদের কঠোর সংগ্রাম হতে হয়।’ এরপরেই অভিনেত্রী একটি ঘটনার কথা স্মরণ করলেন। যা তাঁর ইন্ডাস্ট্রির প্রতি জঘন্য ধারণা নিঃশেষ করে দিয়েছিল।

এরপর নৃত্যা তাঁর ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ ছবির শুটিংয়ের একটি ঘটনা স্মরণ করে বলেন, ‘সাইকোর নির্মাতা মাইস্কিনের সঙ্গে কাজ করা খুবই দুর্ভাগ্যজনক। শুটিংয়ের প্রথমদিনেই আমার পিরিয়ডস হয়েছিল। প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল আমার। কিন্তু তখন আমার কাছে কোনও বিকল্প ছিল না। তাই পিরিয়ডসের বিষয়টা বাধ্য হয়েই আমি পরিচালককে জানাই। পরিচালক আমার কথা শুনে অবাক হয়ে যান, আমি ভেবেছিলাম তিনি আমার কষ্ট বুঝতে পেরেছেন। এই প্রথম আমি পিরিয়ডসের বিষয়ে পুরুষ পরিচালককে জানিয়েছিলাম। তিনি তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এটাই কি প্রথম দিন কিনা? তখন পরিচালক বলেন, তুমি বিশ্রাম নিতে পারো। যা শুনে আমি মুগ্ধ হয়ে যাই। কারণ তাঁর প্রতিক্রিয়া অন্যদের থেকে আলাদা ছিল। আমি ভাবতে পারিনি।’ এরই অভিনেত্রীর এই ইন্ডাস্ট্রির উপর জমে থাকা মিটে গিয়েছিল। তিন বুঝতে পারেন, সকল পরিচালক সমান নয়, কারও কারও মধ্যে মানবিকতাও রয়েছে। অভিনেত্রীর বলা এই ভিডিওটি এখন ভাইরাল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00