Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদায় নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণসভায় এক মঞ্চে শাসক – বিরোধী

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণসভায় এক মঞ্চে শাসক – বিরোধী। কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে দুলাল সরকারকে স্মরণ করল শাসক- বিরোধির নেতা – নেত্রী এবং মন্ত্রীরা। রবিবার মালদা শহরের পল্লীশ্রী ময়দানে মালদা জেলা তৃণমূল কংগ্রেস(Malda District Trinomool Congress) কমিটির উদ্যোগে নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। আর এই মঞ্চেই নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শাসকদল এবং বিরোধী শিবিরের নেতা- কর্মীরা।

এক মঞ্চেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী(Minister) তাজমুল হোসেন, বিধায়ক (MLA)সাবিত্রী মিত্র থেকে শুরু করে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালি সদন রাইট এবং বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষরাও। কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে নিহত তৃণমূল কাউন্সিলরের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায় শাসক এবং বিরোধী শিবিরের নেতা মন্ত্রীদের। উল্লেখ্য ২ তারিখের সকালে নিজের ওয়ার্ডেই নৃশংসভাবে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। এদিকে, শনিবার সন্ধ্যায় বাবলা সরকার খুনের ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামেন মালদার মহিলারা।প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি। অপরাধীদের ফাঁসির দাবি রাখছি। আমরা কেউ নিরাপদ নই। এই অভিযোগ ও দাবি তুলে শয়ে শয়ে মহিলারা শনিবার সন্ধ্যায় মিছিল করলেন মালদা শহরে। তবে এই মিছিলটির ছিল পুরোপুরি মৌন।নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রীর সাথে দেখা করতে যাওয়া তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি এর কাছে মহিলারা নিরাপত্তার দাবি জানালেন ।

এলাকার মহিলারা একত্রিত হয় সেই দাবি তুলে ধরলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কাছে। পাশাপাশি রাজ্য নেতৃত্ব’কে ঘিরে ধরে দোষীদের ফাঁসির দাবি তোলেন মহিলারা। রবিবার দুলাল সরকারের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আর এই স্মরণসভায় যোগ দিতে শনিবার রাত্রে মালদায় আসেন জয়প্রকাশ মজুমদার। নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর সাথে দেখা করতে মহানন্দা পল্লীতে যান তিনি। সেই সময় তাকে ঘিরে ধরে মহিলারা এই দাবি তুলে ধরেন। এই বিষয়ে জয়প্রকাশ মজুমদার জানান, পরিবারের সাথে কথা বলেছেন। পুলিশ আছে প্রশাসন আছে ।বিষয়টি নিয়ে তদন্ত করছে। সঠিক তদন্ত হবে আমরা পরিবারের পাশে আছি এই কারণে আজকে মালদায় এসেছি।এদিকে প্রয়াত জননেতা দুলাল সরকারকে যারা ষড়যন্ত্র করে নৃসশংসভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবী তোলে মালদা জেলা, নাগরিক কমিটি। তাঁদের পক্ষ থেকে মহানন্দা পল্লী থেকে হাতে প্লে কার্ড , ব্যানার সহকারে মহিলারা মিছিল করেন। শয়ে শয়ে মহিলারা ওই মিছিলে অংশ নেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00