Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবদ্বীপে দেশি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল পুলিশ,ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: দেশি অস্ত্র তৈরির বেআইনি কারখানার হদিস। ঘটনাস্থল থেকে উদ্ধার দেশীয় পিস্তল তৈরির সরঞ্জাম, গ্রেফতার এক। ঘটনাটি নদিয়া জেলার নবদ্বীপ থানার (Nabwadip P.S.)মাঝেরচর এলাকার। জানা যায়, মাঝেরচর মহিশুরা এলাকার অভিযুক্ত সেঞ্জু শেখ দীর্ঘদিন ধরেই দেশীয় পিস্তল তৈরির কাজে যুক্ত ছিল। পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ। হানা দিয়েই চক্ষু চরক গাছ পুলিশের। বাড়ি ভর্তি ছিল বেআইনি আর্মস(Arms) তৈরির সরঞ্জাম।

অভিযুক্ত সেঞ্জু শেখের বিরুদ্ধে এর আগেও নবদ্বীপ থানা এবং পূর্ব বর্ধমান জেলার কালনা থানায়(Kalna P.S.) একাধিক অভিযোগ ছিল। ওই পিস্তল তৈরির সরঞ্জাম সহ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে আদালতে পেশ করে। তবে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই সরঞ্জাম সে কোথা থেকে পেল। এর সঙ্গে অন্য কোন চক্র যুক্ত আছে কিনা। পাশাপাশি যে পিস্তল গুলি তৈরি করত সেগুলো কোথায় বিক্রি করতো। মূলত সেই বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। শুধুমাত্র এই চক্রের সঙ্গে শুধুমাত্র অভিযুক্ত সেঞ্জু শেখ(Senju Sk.) রয়েছে নাকি এই জেলার আরো অনেকে জড়িত তাও জিজ্ঞাস করে জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর রবিবার আদালতে পেশ করার পর বিচারকের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ। এর আগে ধৃত ব্যক্তি বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিল। বর্তমানে সে নিজেই বেআইনি অস্ত্র তৈরীর কারখানা খুলে ফেলেছিল। এই অস্ত্র তৈরীর বরাত কারা দিত এবং কোথায় কিভাবে পাচার করা হতো তার সন্ধান পেয়েছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি অভিযান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00