Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ বারাসত হাসপাতালের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: শনিবার সকালে, বারাসাত প্রতাপাদিত্য রোডের বাসিন্দা মঞ্জুলা দেব (৬২) তার তিন তলা বাড়ির ছাদের উপর থেকে পড়ে যান। পরিবারের লোকজনেরা তৎক্ষণাৎ তাঁকে বারাসত মেডিকেল কলেজে নিয়ে আসলে, মহিলা সার্জিক্যাল বিভাগে ভর্তি নিয়ে নেওয়া হয় মঞ্জুলা দেবকে(Manjula Deb)। পরবর্তীতে হাসপাতাল থেকে ওই মহিলার পরিবারকে জানানো হয় মঞ্জুলা দেবীর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু পরিবারের লোকেদের অভিযোগ, পেশেন্টকে(Patient) দেখতে গিয়ে দেখেন তার অবস্থার আরো অবনতি হয়েছে।

চিকিৎসক মঞ্জুলা দেবীর সিটি স্ক্যান এবং এক্সরে করতে বলা হলেও হাসপাতালে ভর্তি অবস্থায় কেউই তাকে নিয়ে যায়নি বলেও অভিযোগ করেন তারা। পরবর্তীতে বিকেল চারটের সময় হাসপাতলে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় মঞ্জুলাদেবীর। রোগী পরিবার আরো অভিযোগ করেন সম্পূর্ণ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে মঞ্জুলার। হাসপাতলে কর্তব্যরত নার্স(Nurse) থেকে শুরু করে ওয়ার্ড বয়(Ward Boy) সকলে ফোনের সমাজ মাধ্যমে ব্যস্ত।

তাই তাদের পেশেন্টের আজ এই অবস্থা হয়েছে। যাতে আর অন্য কোন পরিবারের সঙ্গে এরকম ঘটনা না ঘটে তাই তারা এই অন্যায়ের বিচার চাইছেন। পাশাপাশি তারা আরো অভিযোগ করছেন বিনা অনুমতিতেই তাদের পেশেন্টের মরদেহ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে অবশ্য বারাসত হাসপাতাল(Barasat Hospital) কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে রাজি হয়নি।তবে একে কেন্দ্র করে কোন আপত্তিকর ঘটনা ঘটে নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00