তরুণ নরেনের কণ্ঠে যে গান শুনে ভাবসমাধিস্থ হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের সম্পর্ক ছিল চিরন্তন। প্রথম সাক্ষাতেই ঠাকুর নরেন্দ্রনাথকে বলেছিলেন, “এত দেরি করে আসতে হয়? তোর কি মায়া দয়া নেই ? কোথায় ছিলি এতদিন ? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চেয়ে আছি তোর পথ পানে। কি করে আমায় ভুলে ছিলি ?” কারণ, ঠাকুর তো এসেছিলেন অনেক আগে। ১৮৩৬ সালে। সেখানে, নরেন্দ্র এসেছিলেন ১৮৬৩ সালে। তাও আবার দেখা হয়েছিল ১৮৮১-র নভেম্বর মাসে। বলতে গেলে ঠাকুর যেন নরেন্দ্রের অপেক্ষাতেই ছিলেন।

কথিত আছে, নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসের কথা প্রথম শোনেন জেনেরাল অ্যাসেম্বলি’জ ইনস্টিটিউশনে পড়ার সময়। অধ্যাপক উইলিয়াম হেস্টিংস একটি সাহিত্যের ক্লাসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য এক্সকারশন কবিতাটি পড়ানোর সময় রামকৃষ্ণ পরমহংসের কথা বলেছিলেন। জানা যায়, উক্ত কবিতায় ব্যবহৃত ‘trance’ কথাটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ছাত্রদের বলেন, ‘trance’ বিষয়টির সত্যিকারের অর্থ বুঝতে হলে ছাত্রদের দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসকে দেখতে হবে। এই কথা শুনে নরেন্দ্রনাথ সহ কয়েকজন ছাত্র রামকৃষ্ণ পরমহংসকে দেখতে আগ্রহী হয়ে ওঠেন।

এরপরই আসে সেই মাহেন্দ্র ক্ষণ। ১৮৮১ সালের নভেম্বর মাসে এফ. এ. পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার সময় রামচন্দ্র দত্ত একবার নরেন্দ্রনাথকে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নিয়ে যান। সেখানে রামকৃষ্ণ পরমহংসকে ধর্মোপদেশ দানের জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল। এই সাক্ষাতকারে রামকৃষ্ণ পরমহংস তরুণ নরেন্দ্রনাথকে একটি গান গাইতে বলেন। নরেন্দ্রনাথ সেদিন যে গানটি প্রথম শ্রীশ্রীঠাকুরকে শুনিয়েছিলেন, গানটি এত মধুর ও সুন্দর, গানটি শুনে ঠাকুরের ভাবসমাধি হয়ে গিয়েছিল। গানটি অযোধ্যানাথ পাকড়াশির রচিত —

“মন চল নিজ নিকেতনে।

সংসার বিদেশে, বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে॥

বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেউ নয় আপন।

পর প্রেমে কেন হইয়ে মগন, ভুলিছ আপন জনে॥

সত্যপথে মন কর আরোহণ, প্রেমের আলো জ্বালি চল অণুক্ষণ।

সঙ্গেতে সম্বল রাখ পুণ্য ধন, গোপনে অতি যতনে॥

লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোষণ।

পরম যতনে রাখ রে প্রহরী শম দম দুই জনে॥

সাধুসঙ্গ নাম আছে পান্থধাম, শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম।

পথভ্রান্ত হলে সুধাইও পথ সে পান্থ-নিবাসীহলে॥

যতি দেখ পথে ভয়েরি আকার, প্রাণপণে দিও দোহাই রাজার।

সে পথে রাজার প্রবল প্রতাপ, শমন ডরে যাঁর শাসনে॥

মন চলো নিজ নিকেতনে।”

জীবনের অন্তিম সময়ে দক্ষিণেশ্বরের নহবতেই থাকতেন ঠাকুরের গর্ভধারিণী

স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন দিবসের স্মরণে বিশেষ ট্রেন চালাল পূর্ব রেল

রাজসভায় বাঈজীর গান শুনে কেঁদে ফেলেছিলেন স্বামীজী – জানুন অজানা কাহিনী 

দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরই ছিল নেতাজির শক্তির উৎসস্থান

এক অহঙ্কারী সাধুর দর্পচূর্ণ করেছিলেন স্বামীজি…জানেন কী এই মজার কাহিনি

হাড়হিম কাণ্ড! জানেন কী স্বামীজির মৃত্যুর পর শ্মশানে কী ঘটেছিল ?

আজ বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি, স্বামীজির ৫ অমৃতবাণী জানুন

১৩১ বছর আগে জীবনের তোয়াক্কা না করেই উত্তাল সমুদ্রের মাঝে শিলাখণ্ডে ধ্যানে বসেছিলেন স্বামীজি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]