Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কচুরি তো খেয়েছেন, কিন্তু কড়াইশুটির পুর ভরা পিঠে চেখে দেখেছেন?

শীতকালে কড়াইশুটির কচুরি খাওয়া আলাদাই আবেগ বাঙালির কাছে। কিন্তু জানেন কি, শুধু কড়াইশুটির কচুরি নয়, কড়াইশুটির পুর ভরা পিঠেও করা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল শহরের নানা প্রান্তে পিঠেপার্বণ উৎসব হয়। দুই বাংলার প্রায় সব ধরনের পিঠেই সেখানে পাওয়া যায়। এছাড়া অনলাইনে অর্ডার দিলেও মূহুর্তে বাড়িতে পৌঁছে যায় পিঠেপুলি। ফলে বাড়িতে পিঠে বানানোর ঝক্কি থেকে খানিকটা মুক্তি পাওয়া যায়। এছাড়াও মানুষ এখন বহু পুরনো, প্রায় হারিয়ে যাওয়া পিঠে খেতে চান, তার জন্যে তখন পিঠের উৎসবই ভরসা। তবে শুধু আতপ চাল বা গুড় দিয়েই পিঠে বানানো যায়, সেই ধারণা কিন্তু ভুল। কারণ মুগ ডাল মুড়ি থেকে শুরু করে, রান্নার একাধিক উপকরণ দিয়ে বানানো যায় পিঠে পুলি। আপনি কি কড়াইশুটির পুর ভরা পিঠে খেয়েছেন? শীতকালে কড়াইশুটির কচুরি খাওয়া আলাদাই আবেগ বাঙালির কাছে। কিন্তু জানেন কি, শুধু কড়াইশুটির কচুরি নয়, কড়াইশুটির পুর ভরা পিঠেও বানানো যায়। তবে পিঠের মেলাতে খুব একটা পাওয়া যায়না এই ধরনের পিঠে। তাই বাড়িতেই বানাতে পারেন কড়াইশুটির পুর ভরা পিঠে। সঠিক কায়দা, সময় এবং ধৈর্য থাকলে এই পৌষে আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বাংলার হারিয়ে যাওয়া বিশেষ এই পিঠের পদটি। রইল প্রণালী।

উপকরণ

২৫০ গ্রাম ময়দা
স্বাদমতো নুন চিনি
১ বাটি কড়াইশুঁটি
১/২ কাপ নারকেল কোরা
১ টেবিল চামচ ঘি
পরিমাণ মতো সাদা তেল

প্রণালী

প্রথমে ময়দাতে নুন চিনি আন্দাজমতো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর কড়াইশুঁটি গুলিকে ভাল করে ভাপিয়ে সেদ্ধ করে নামিয়ে নিন। তারপর বেটে নিন। এরপর ময়দার মধ্যে বাটা কড়াইশুটির দিয়ে ভাল করে মেখে নিন। একটা ডো তৈরি করুন। এরপর ১৫ মিনিট ঢেকে রাখুন। এরপর কড়াইয়ে নারকেল কোরা, চিনি ৩ টেবিল চামচ দিয়ে ভাল করে নেড়ে নিন। লাল রং ধরলে নামিয়ে নিন। এরপর ময়দা থেকে লেচি কেটে বেলে নিয়ে পুর ভরে মুড়ে নিন ভাল করে। এরপর কড়াইয়ে তেল গরম করে পিঠে গুলিকে ভালমতো ভেজে তুলে গরম গরম পরিবেশন করে নিন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00