Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দত্তপুকুরে জাল শংসাপত্র বানিয়ে ডেরা, দুই বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থেকে গ্রেফতার দুই বাংলাদেশি যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারাসত জেলা আদালত । দত্তপুকুর থানা এলাকা থেকে দুজন ব্যক্তিকে গ্রেফতার করে দত্তপুকুর থানার(Duttapukur P.S.) পুলিশ। দুজন ব্যক্তির নাম নুরুল ইসলাম এবং শেখ রফিকুল ইসলাম। অভিযুক্ত দুজন ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা বলেই জানা গিয়েছে। জাল সার্টিফিকেট তৈরি করে দত্তপুকুর এলাকায় বাস করছিলেন ধৃতরা। 

দত্তপুকুর থানার পুলিশ অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে। রবিবার (১২ জানুয়ারি) তাদের বারাসত জেলা আদালতে(Barasat Court) পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাংলাদেশি অনুপ্রবেশকারী দুই যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে দত্তপুকুর থানার পুলিশ আরও ২ জনকে গ্রেফতার করেছে।

এদিকে,সীমান্তে বাড়ানো হল নিরাপত্তা। কাঁটা তারের বেড়া মজবুত করতে দেওয়া হচ্ছে তার উপরে নতুন করে কাটাতার।সাম্প্রতিক বাংলাদেশ অশান্তির জেরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আরো নিরাপত্তা বাড়িয়েছে।এমনটা চিত্র ধরা পড়ছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ(Hasnabad) সীমান্তবর্তী এলাকায়। ইছামতি নদীর পাড়ে সীমন্তরক্ষী বাহিনীরদের টহল আগে থেকে অনেকটাই বাড়ানো হয়েছে।

নজর দিচ্ছে কাঁটাতারের এপাড় থেকে ওপাড়ে।অন্যদিকে সীমান্তে যেসব কাঁটাতার লাগানো আছে সেইসব কাঁটাতার টপকিয়ে যাতে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে তার জন্য ইছামতি নদীর পাড় বরাবর রয়েছে কাঁটাতারে বেড়া। সেই কাটা তারে বেড়া আরো শক্ত মজবুত করতে সেই বেড়ার উপরে আবার নতুন করে লাগানো হচ্ছে কাঁটাতার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00