Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বাঘের আতঙ্ক জঙ্গলমহলের বেলপাহাড়িতে, ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: আবারও নতুন করে বাঘের আতঙ্ক জঙ্গলমহলের ঝাড়গ্রামে। রবিবার সকাল সাড়ে ন’টার সময় বাঘ দেখতে পান স্থানীয় মানুষ। ঘটনা বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি(Bashpahari) অঞ্চলের মানিয়াডি জঙ্গলে(Maniadi Forest)। ঐ সময় গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করছিল জঙ্গলে। তাদের পাশ দিয়ে পার হয়ে যায় ঐ বাঘটি। তখনই তারা আতঙ্কিত হয়ে গ্রামে ফিরে আসেন। বিষয়টি জানাজানি হতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে উপস্থিত হয় বাঁশপাহাড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা। শুরু হয়েছে বাঘ খোঁজার পালা।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির(Kultali) মৈপীঠে বাঘের পায়ের ছাপ নদী তিরুপতি এলাকায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঠাকুরান নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়েছে দুটি রয়েল বেঙ্গল টাইগার। দক্ষিণ ২৪ পরগনা জেলার বন আধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন এই খবর পাওয়ার পর এক কিলোমিটার জায়গা ঘিরে দেওয়া হয়েছে। বাঘের সন্ধানে তল্লাশি চলছে। এর আগে কত 6 জানুয়ারি বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লী ও কিশোরী মোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিল গ্রামবাসীরা।

গত বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে মাখলি নদীর পাড়ে ম্যানগ্রোভের ঝোপে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। লোকালয়ে সংলগ্ন এলাকায় বারবার বাঘ চলে আসায় আতঙ্কিত বাসিন্দারা। কারণ রুটি রুজি জোগাড়ের জন্য তাদের জঙ্গলে যেতে হয়। তাই তারা জঙ্গল সংলগ্ন এলাকা জ্বাল দিয়ে ঘি দিয়ে ফেলার দাবি জানাচ্ছেন। শুধু তাই নয় নদী বাঁধ(River Dam) সংলগ্ন রাস্তায় আলো দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। এর আগে ওড়িশা থেকে জিনাত ঢুকে পড়েছিল ঝাড়গ্রামে। বেশ কয়েকদিন জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পুরুলিয়া, ঝাড়খণ্ড ঘুরে অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয়ে তাকে ফিরে যেতে হয়েছে নিজের আস্তানায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00