Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বেরিয়ে যান এখান থেকে’, পাপারাজ্জিদের দেখেই মেজাজ হারালেন সোনাক্ষী, কেন?

প্রথমে অভিনেত্রী তাঁদের লক্ষ্য করে কিছু না বললেও পরে তাঁদের ধমকাতে দেখা যায় অভিনেত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মুম্বই চিত্রগ্রাহকদের অত্যাচারে মেজাজ হারালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ঝড়ের বেগে ভাইরাল অভিনেত্রীর ভিডিও। সেলিব্রিটিদের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করতে সবসময়ই সজাগ থাকেন মুম্বই পাপারাজ্জিরা। সবসময়ই তাঁরা যেন সেলিব্রিটি দের পিছু পিছু দৌড়চ্ছেন। তাতে মাঝে মধ্যে মেজাজ হারিয়ে ফেলেন তারাকারাও। তাঁদের সকল মূহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এবার সেখানেই সোনাক্ষী সিনহার একটি রুদ্র রূপের ভিডিও দেখা গেল। সদ্য বিদেশ থেকে ফিরেছেন সোনাক্ষী সিনহা। বছর শেষে স্বামী জাহির ইকবালের সঙ্গে অস্ট্রেলিয়া ঘুরতে গিয়েছিলেন সোনাক্ষী।

 

 

View this post on Instagram

 

A post shared by GLAMSHAM.COM (@glamsham)

সেখান থেকে ফিরেই শনিবার সন্ধ্যায় মুম্বইতে একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন সোনাক্ষী-জাহির। তখনই কোনও কারণ বশতঃ পাপারাজ্জিদের সামনে মেজাজ হারাতে দেখা যায় সোনাক্ষী সিনহাকে। এমনকী পাপারাজ্জিদের তিরস্কার করতেও দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওতে দেখা গিয়েছে, শনিবার মুম্বইতে একটি চটকদার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে ভেন্যুতে প্রবেশ করছেন অভিনেত্রী। আর তাঁর পিছু পিছু পাপারাজ্জিরা তাঁকে অনুসরণ করতে থাকে। কিন্তু প্রথমে অভিনেত্রী তাঁদের লক্ষ্য করে কিছু না বললেও পরে তাঁদের ধমকাতে দেখা যায় অভিনেত্রীকে। তিনি বলেন, “ব্যাস, হয়ে গিয়েছে, আর নয়!” এরপর পাপারাজ্জিদের তাঁর ও তাঁর স্বামী সামনে থেকে চলে যেতে বলেন অভিনেত্রী। এদিন সোনাক্ষী একটি কালো টিউব টপ এবং ম্যাচিং প্যান্টে দেখা গিয়েছিল৷ আর জাহির স্ত্রীর পোশাকের সঙ্গে রংমিলান্তি হয়ে ধরা দেন।

সাতবছর সম্পর্কের পরে গতবছর ২৩ জুন অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ করেন সোনাক্ষী এবং জাহির। হিন্দু হয়েও অভিনেত্রীর মুসলিম সম্প্রদায়ের জাহিরকে বিয়ে করা নিয়ে প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল। কিন্তু কোনও কিছু তোয়াক্কা না করে তারকা দম্পতি চুটিয়ে সংসার করছেন। কাজের ফ্রন্টে, সোনাক্ষীকে শেষ দেখা গিয়েছিল হরর-কমেডি কাকুদাতে, যেটিতে রিতেশ দেশমুখও অভিনয় করেছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00