Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকৃতি মাত্র ৭ বছরে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে

নিজস্ব প্রতিনিধি ,শান্তিপুর: নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা ডাঃ কৃষ্ণপদ বৈরাগীর ৭ বছরের কন্যা প্রকৃতি বৈরাগী(Prakiti Bairagi) ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।মাত্র ১ মিনিট ১ সেকেন্ড ১৭ মিলিসেকেন্ডে ১৯৫ টি দেশের জাতীয় পতাকা চিহ্নিতকরণ করে রেকর্ড গড়েছে সে।শান্তিপুর পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী প্রকৃতি। বয়স ৭ বছর। বাবা ডাঃ […]

রানাঘাট আদালত চত্বরের শৌচালয়েই পাঠশালা মা-মেয়ের

নিজস্ব প্রতিনিধি,নদিয়া:রানাঘাট আদালত চত্বরে রয়েছে পুরসভার শৌচালয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঝেমধ্যেই সেখানে যাচ্ছেন আইনজীবী, মক্কেল কিংবা প্রশাসনিক কাজে মহকুমা শাসকের দফতরে আসা মানুষজন। শৌচালয়ের ভেতরেই রয়েছে ছোট্ট একটা ঘর। ভ্যাপসা গরমে শান্তি বলতে একটা পাখা। মেয়েকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে মা পড়াচ্ছেন। শৌচালয়ের ওই ঘর যেন এখন হয়ে উঠেছে বছর দশের […]

রাহুল-অভিষেকের মধ্যে কথা, অধ্যক্ষ পদে সুরেশকে সমর্থন তৃণমূলের!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার অধ্যক্ষ নির্বাচন নিয়ে ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে ফাটল শেষ পর্যন্ত এড়ানো সম্ভব হয়েছে। মঙ্গলবার সংসদে রাহুল গান্ধি ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথার পরেই গলেছে বরফ। রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই নেতা ডেরেক ও’ব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বুধবার […]

সিঙ্গুরের দোলুইগাছার জনস্বাস্থ্য কারিগরি দফতরে ভয়ংকর আগুন,৫ জন কর্মচারী আহত

নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর: সিঙ্গুরের দোলুইগাছা এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরে মঙ্গলবার দুপুরে বিস্ফোরন। লাগলো ভয়ঙ্কর আগুন। পুড়ে গেল কয়েকটি ঘর।একটি বড় বিল্ডিং এর একাংশও পুড়ে গেছে।অফিস চত্বরে রাখা একাধিক গাড়ি ভস্মিভূত। ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, অফিসে মজুত ক্লোরিন থেকে আগুন লাগে। ঘটনায় আহত ৫জন কর্মচারী ।সিঙ্গুরের দোলুইগাছা এলাকায় চন্দননগর (Chandannagar)মহকুমার অধীন […]

কেনিয়ায় সংসদ ভবনে আগুন বিক্ষোভকারীদের, পুলিশের গুলিতে নিহত ১০

নিজস্ব প্রতিনিধি: নয়া কর কাঠামো বিরোধী বিক্ষোভে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিয়েছে কেনিয়ার রাজধানী নাইরোবি। বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখানোর সময়ে সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি গুলিও চালায় পুলিশ। গুলিতে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। […]

সপ্তাহ শেষের আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ

নিজস্ব প্রতিনিধি : পূর্বঘোষিত আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে কলকাতায় এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হচ্ছে না। চলতি সপ্তাহের শেষে শুরু হতে পারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে।গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হাসিমারাতে ২১৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বারোভিষা ১৭৯.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ১৬৬.৫ মিলিমিটার। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আধিকারিক হবিবুর রহমান এই খবর জানান। […]

চলে গেলেন ডাকওয়ার্থ-লুইসের অন্যতম উদ্ভাবক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফলাফল  নির্ধারণে ক্রিকেট দুনিয়ায় সাহায্য নেওয়া হচ্ছে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডের। আর ওই জটিল পদ্ধতির অন্যতম স্রষ্টা ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ আর নেই। গত ২১ জুন ৮৪ বছর বয়সে নীরবেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন বিশিষ্ট পরিসংখ্যানবিদ। আজ মঙ্গলবার প্রয়াত ডাকওয়ার্থের পরিবারের তরফে ওই দুঃসংবাদ জানানো হয়েছে।  ১৯৯৭ সালের আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অদ্ভুত নিয়মে জয়ের জন্য […]

সেমিফাইনালে না উঠতে পারায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ অধিনায়ক

নিজস্ব প্রতিনিধি: সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যাটিংয়ের কারণে আফগানিস্তানের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে বাংলাদেশকে। সাকিব আল হাসানদের জঘন্য পারফরম্যান্সে ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। দেশে ফিরলেই বিক্ষোভের মুখে পড়তে হবে এমন আশঙ্কায় আগেভাগেই দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন  টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।  মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি দেশবাসীর কাছে […]

চালু হওয়ার ২ বছরে পদ্মা সেতু থেকে ১,৬৪৮ কোটি টাকা টোল আদায়

এই সেতুতে যানবাহন চলাচল শুরু হয়েছিল পরদিন ২৬ জুন থেকে। জানা গিয়েছে, গত দুই বছরে এ সেতু দিয়ে এক কোটি ২৭ লাখ ১৩ হাজার ২৭৫টি যানবাহন পারাপার হয়েছে।

বিবাহিত হওয়ায় দুই মহিলাকে চাকরি দিল না ফক্সকন, বিতর্ক তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি : বিবাহিত মহিলাদের চাকরি দিল না অ্যাপেলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকন। সম্প্রতি শ্রীপেরামবুদুরে ফক্সকনের কারখানায় ইন্টারভিউয়ের জন্য গিয়েছিলেন দুই মহিলা। কিন্তু নিরাশ হয়েই কারখানার গেটের সামনে থেকে ফিরতে হয় তাঁদের। কারণ, তাঁরা জানায়, বিবাহিত হওয়ার কারণেই তাঁদের চাকরিতে নেওয়া হল না। জানা গিয়েছে, চাকরি না পাওয়া দুই মহিলার একজনের নাম পার্বতী, অন্যজনের নাম […]

শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিদ্যাপতি সেতুর স্বাস্থ্য রিপোর্ট অত্যন্ত খারাপ, মেরামতির প্রয়োজন অতি দ্রুত

নিজস্ব প্রতিনিধি: কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হল শিয়ালদহ স্টেশন লাগোয়া বিদ্যাপতি সেতু।বয়সের ভারে ক্রমশ জীর্ণ হচ্ছে।স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে খারাপ স্বাস্থ্য ধরা পড়েছে।তবু কাজ শুরু করা হচ্ছে না সেতুর। বাজার সরবে কোথায় ?সেই দ্বন্দ্বে আটকে মেরামতির কাজ।মঙ্গলবার শিশির মার্কেটে যৌথ পরিদর্শনে যান কলকাতা মেট্রোপলিটেশন ডেভেলপমেন্ট অথরিটি এবং কলকাতা কর্পোরেশন ও বাজার সংগঠন।তারা নিজেদের মধ্যেই পুরো বাজারটা […]

শপথ গ্রহণের আগে বিধানসভার স্পিকারে সঙ্গে সাক্ষাৎ সায়ন্তিকা- রেয়াতের

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়কদের বুধবার দুপুরে রাজভবনে শপথগ্রহণের জন্য আমন্ত্রণপত্র পাঠান হয়েছে। এরপরেই মঙ্গলবার তড়িঘড়ি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন । সূত্রের খবর, রাজভবনে শপথগ্রহণ নিয়ে তাঁরা এবার কি করবে? রাজভবনে গিয়ে কি শপথ নেবেন?  তা  জানতে স্পিকারের কাছে […]

ছেলের পর বাবা! মুম্বইতে ৫৯ কোটির আরও তিনটি অফিস কিনলেন অমিতাভ বচ্চন

এছাড়াও এই বছরের শুরুতে, বচ্চন আলিবাগে ১০ কোটি টাকার জমি কিনেছিলেন এবং অযোধ্যাতেও রামমন্দির উদ্বোধন কয়েকদিন আগে ১৪.৫ কোটি টাকায় আরেকটি জমি কিনেছিলেন।

‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’, তিস্তা নিয়ে মমতা চিঠি প্রসঙ্গে মন্তব্য হাসিনার

নিজস্ব প্রতিনিধিঃ তিস্তা জলবন্টন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  আর  বাংলার মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে নিয়ে কুশলী অবস্থান নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়।  মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি দুজনের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, ভারতের প্রায় সব দলের নেতাদের সঙ্গেই […]

রাত কাটানো সাকলায়েন বরখাস্ত হওয়ায় দুঃখে ভেঙে পড়লেন পরীমণি

বিষয়টি নিয়ে ঢাকার একটি সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, যদিও বিষয়টি এখনও তাঁর ব্যক্তিগত পর্যায় পর্যন্ত যায়নি, ব্যক্তিগত পর্যায়ে যদি আসে অবশ্যই তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন।

ফের বাজারে আসতে চলেছে এইচএমটি ঘড়ি

নিজস্ব প্রতিনিধি : একটা সময়ে এইচএমটি ঘড়ি মধ্যবিত্ত শ্রেণির একটা বড় অংশের হাতেই শোভা পেত। আস্তে আস্তে সেই ঘড়ি বাজার থেকে উধাও হয়ে যায়। ফের নতুন রূপে বাজারে আসতে চলেছে ঐতিহ্যপ্রাচীন এই ঘড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার ফের ক্ষমতায় আসার পর সরকারি সংস্থার পুনরুদ্ধারে জোর দেয় কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী সম্প্রতি […]

ইউক্রেনে বেসামরিক নাগরিকদের উপর হামলার দায়ে রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ICC গ্রেপ্তারি পরোয়ানায় নাম রয়েছে, লিবিয়ার কুখ্যাত স্বৈরশাসক, সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশির, আফ্রিকান যুদ্ধবাজ জোসেফ কোনি এবং আরও অনেকের।

মিষ্টি জলের অভাব! গাজায় নোনা জলই একমাত্র ভরসা

আন্তর্জাতিক ডেস্ক : গাজার অপর নাম মৃত্যুপুরী।এই দেশের নাম শুনলেই মানুষ আতঙ্কে থাকে। এই বুঝি কারোর মৃত্যুযন্ত্রণার চিৎকার ভেসে এল। ইজরায়েলের ক্রমাগত হামলায় গাজার মাটি থেকে শুরু করে আকাশও বিষাক্ত হয়ে গিয়েছে। বিষাক্ত বাতাসে ঢেকে গেছে গাজার আকাশ। গাজার বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সেখানে ৪ লক্ষ ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি […]

‘অব কি বার ৭৮ হাজার পার’, নয়া রেকর্ড গড়ল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে শেয়ারবাজার। আজ মঙ্গলবার প্রথমবারের মতো ৭৮ হাজারের গণ্ডি ছাড়াল সেনসেক্স। পাশাপাশি নিফটি ৫০ পৌনে চব্বিশ হাজারের ঘর ছাড়িয়েছে। আর শেয়ারবাজারের ঊর্ধ্বগতিতে হাসি ফুটেছে বিনিয়োগকারীদের। গতকাল সোমবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স ৭৭ হাজার ৩৪১ দশমিক ০৮ সূচকে দাঁড়িয়েছিল। এদিন সকালে সামান্য বেড়ে ৭৭,৫২৯.১৯ পয়েন্ট নিয়ে শুরু হয় লেনদেন। […]

ব্র্যাড পিটের সন্তানের পর, এবার নাম থেকে বাবার পদবী মুছলেন টম ক্রুজের মেয়ে সুরি

সেখানেই তাঁর নাম “সুরি নোয়েল” হিসেবে প্রকাশ্যে আসে। এই নামটি বছরের শুরুতে ‘হেড ওভার হিলস’ নাটকের একটি স্কুল প্রযোজনার জন্যও গৃহীত হয়েছিল। “নোয়েল” হল কেটি হোমসের মধ্যম নাম।

বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে বড়বাজার মেহতা বিল্ডিং আগুন  লাগে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের দশটা  ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ । পার্ক স্ট্রিট , অ্যাক্রপলিস মলের পর এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুন এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখানে  রয়েছে ওষুধের পাইকারি দোকান। এছাড়াও বিভিন্ন […]

বাংলাদেশের জঙ্গি সংগঠনে যুক্ত আরও এক সদস্য হাওড়া স্টেশন থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,হাওড়া : বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হাবিবুল্লাহকে জেরা করে আরো এক জঙ্গির সন্ধান পেল এসটিএফ। হাওড়া স্টেশন(Howrah Station) থেকে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এস টি এফ। মঙ্গলবার সকালে হাওড়া স্টেশন থেকে হারেজ শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ(STF)। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর শাখা শাহাদাত সংগঠনের সদস্য হাবিবুল্লাহকে গ্রেফতার করার পর দীর্ঘ […]

0:00