Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চলে গেলেন ডাকওয়ার্থ-লুইসের অন্যতম উদ্ভাবক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফলাফল  নির্ধারণে ক্রিকেট দুনিয়ায় সাহায্য নেওয়া হচ্ছে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডের। আর ওই জটিল পদ্ধতির অন্যতম স্রষ্টা ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ আর নেই। গত ২১ জুন ৮৪ বছর বয়সে নীরবেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন বিশিষ্ট পরিসংখ্যানবিদ। আজ মঙ্গলবার প্রয়াত ডাকওয়ার্থের পরিবারের তরফে ওই দুঃসংবাদ জানানো হয়েছে।

 ১৯৯৭ সালের আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অদ্ভুত নিয়মে জয়ের জন্য লক্ষ্য নির্ধারণ চালু ছিল। সেই নিয়মানুযায়ী, রান তাড়ায় যত ওভার কাটা যেত, প্রথম ইনিংসে ব্যাট করা দলের সবচেয়ে কম রান ওঠা সেই কয় ওভারের রান বাদ যেত। তাতে মাঝেমধ্যেই অদ্ভুত সব হিসাব পাওয়া যেত। সবচেয়ে বিখ্যাত হয়ে রয়েছে ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ম্যাচটি। বৃষ্টি নামার আগে জয়ের জন্য ১৩ বলে ২২ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু বৃষ্টির পরে ফের ম্যাচ শুরু হলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় এক বলে ২১ রান। ওই জটিল ব্যবস্থার নিরসনে ওয়ানডে ক্রিকেটের জন্য সতীর্থ গণিতবিদ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থকে নিয়ে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি বের করেন টনি লুইস।

১৯৯৭ সালের প্রথম দিনেই ক্রিকেটে চালু হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি। জিম্বাবুয়েকে ২০০ রানে অলআউট করা ইংল্যান্ড ৪২ ওভারে লক্ষ্য পেয়েছিল ১৮৬ রানের। ওই ম্যাচে ৭ রানে হেরে যায় ইংরেজরা। ক্রিকেট ও গণিতে অবদান রাখায় ২০১০ সালে ডাকওয়ার্থ ও লুইসকে এমবিই পদবি দেওয়া হয়। ২০২০ সালের এপ্রিলে প্রয়াত হন ডিএল পদ্ধতির অন্যতম উদ্ভাবক টনি লুইস। আর এবার চলে গেলেন আর এক উদ্ভাবক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00