Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেনিয়ায় সংসদ ভবনে আগুন বিক্ষোভকারীদের, পুলিশের গুলিতে নিহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া কর কাঠামো বিরোধী বিক্ষোভে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিয়েছে কেনিয়ার রাজধানী নাইরোবি। বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখানোর সময়ে সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি গুলিও চালায় পুলিশ। গুলিতে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছে বিক্ষোভকারীরা। দুই পক্ষের গুলিযুদ্ধে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে সংসদ ভবন চত্বর।

সম্প্রতি নয়া কর কাঠামো চালুর ঘোষণা করেছে কেনিয়া সরকার। আর ওই সিদ্ধান্তের কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েছেন কেনিয়াবাসীরা। গত কয়েকদিন ধরেই নয়া কর বিরোধী আন্দোলন চলছে। রাজধানী নাইরোবি-সহ গোটা দেশেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মুখে নয়া কর কাঠামোয় খানিকটা পরিমার্জনও করেছে কেনিয়া সরকার। যদিও তাতে সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা। তারা নয়া কর পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন।

এদিন সংসদ চলার সময়েই রাজধানী নাইরোবিতে বিশাল মিছিল বের করা হয়। জোর করেই সংসদ ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। আর তাদের রণংদেহী মূর্তি দেখে সংসদ ভবনের বেসমেন্টে আশ্রয় নেন সাংসদরা। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সংসদ ভবনের একাংশে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি অগ্নিগর্ভ হতেই সক্রিয় হয় পুলিশ। বিক্ষোভকারীদের বাধা দেন। দু’পক্ষের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিও চালায় নিরাপত্তা রক্ষীরা। ওই গুলিতেই ১০ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00