Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংবিধান হাতে সাংসদ হিসাবে শপথ রাহুলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রচারে বার বার ‘সংবিধান বাঁচাও’য়ের ডাক দিয়েছিলেন তিনি। আজ মঙ্গলবার সংসদে সংবিধান হাতেই সাংসদ হিসাবে শপথ নিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। শপথগ্রহণের পরে ‘জয় হিন্দ’ এবং ‘জয় সংবিধান’ শ্লোগানও তোলেন তিনি। গতকাল সোমবার থেকেই (২৪ জুন) অষ্টাদশ লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথগ্রহণের পালা শুরু হয়েছে। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

সংসদে শপথের সময়ে ‘জয় প্যালেস্টাইন’ স্লোগান ওয়েইসির

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার শপথ গ্রহণের পর সংসদের ভিতর জয় প্যালেস্টাইন স্লোগান তুললেন এআইএমআইএম প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। হায়দরাবাদের সাংসদের এই স্লোগানকে ঘিরে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির তরফে ওয়েইসির এই স্লোগান লোকসভার রেকর্ড থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। এদিন হায়দরাবাদের সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন আসাদউদ্দিন ওয়েইসি। শপথ গ্রহণের পর প্রথমে […]

খড়গপুরে পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

নিজস্ব প্রতিনিধিঃ ভরদুপুরে খড়গপুরে চলল গুলি। আর এই ঘটনায় গুরুত্বর জখম হন তৃণমূল কর্মীর। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে  খড়গপুরের ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে বেশ কয়েকজন দুষ্কৃতিরা গুলি চালায়। প্রায় চার- পাঁচ রাউন্ড গুলি চলে। আর তাতে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়। এই ঘটনার পর গুরুত্বর আহত অবস্থায় তৃণমূলকর্মীকে উদ্ধার করে খড়গপুর […]

ফের দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি বেলুন পাঠালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার(২৫ই জুন) সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, সিউলের ব্যারেজের সিমান্তে আবর্জনাভর্তি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া।সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, পিয়ংইয়ং সোমবার (২৪ ই জুন) সন্ধ্যায় প্রায় ৩৫০ টি বেলুন পাঠিয়েছে দক্ষিন কোরিয়ায়। তার মধ্যে ১০০ টি বেলুন সিউলে এসে জড়ো হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, বেলুনগুলিতে বেশিরভাগ কাগজের বর্জ্য” ছিল। যদিও তাঁরা জানিয়েছেন […]

দুর্গাপুরে জাতীয় সড়কের ধারে ধাবায় হানা দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ মদ আটক করে পুলিশ, ধৃত ২

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর ও উত্তর ২৪ পরগনা: সোমবার রাতে দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের এবিএল মোড় সংলগ্ন এলাকায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ একটি ধাবায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ দেশি ও বিদেশী মদ বাজেয়াপ্ত করল। ওই ধাবা থেকে দুজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা পুলিশ। মঙ্গলবার দুজনকে মহকুমা আদালতে পেশ করে নিউ টাউনশিপ থানার(New […]

তরুণ ফুটবলার আপুইয়ার সঙ্গে পাঁচ বছরের চুক্তি মোহনবাগানের

নিজস্ব প্রতিনিধি : মুম্বই সিটি এফসির প্রতিভাবান ফুটবলার আপুইয়াকে এবার দলে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। একটা সময় শোনা গিয়েছিল, তিনি ইস্টবেঙ্গলে যেতে পারেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে পরের মরশুমের জন্য সবুজ মেরুণ শিবিরেই গেলেন ২৩ বছরের তরুণ ফুটবলার। পাঁচ বছরের জন্য মোহনবাগানে নাম লেখালেন আপুইয়া। প্রতিভাবান এই মিডফিল্ডারের ভালো নাম লালেংমাউইয়া রালতে। তবে আপুইয়া […]

১২ দিনের মাথায় ফের শ্মশানে বিকল বৈদ্যুতিক  চুল্লি, প্রতিবাদে স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধিঃ শ্মশানে বিকল হয়েছে বৈদ্যুতিক চুল্লি।  নিয়ে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের খিদিরপুর শ্মশানে। প্রায় এক বছর ধরে ৩৬ লক্ষ টাকা ব্যয় করে মেরামত করা ছিল শ্মশানের বৈদ্যুতিক  চুল্লি।  কিন্তু মেরামতের মাত্র ১২ দিনের মাথায় ফের বিকল হল চুল্লি। আর তাতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। সোমবার বিকেলে মৃতদেহ দাহ করার জন্য বালুরঘাটের […]

হালিশহরে সরকারি জায়গায় বেআইনি দখল করে রাখা দোকান ঘর ভেঙে দিল পুরসভা

নিজস্ব প্রতিনিধি,হালিশহর ও বিধাননগর: বেশ কিছুদিন ধরেই সরকারি জায়গায় বেআইনিভাবে দখলদারি করে দোকান চালানো হচ্ছিল হালিশহর পৌর এলাকায়। এরপর মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী সেই দখলদারি ভাঙল হালিশহর পৌরসভা(Halisahar Municipality)। হালিশহর পৌর এলাকা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি সোমবার হালিশহর বাগমোর অঞ্চলে বেআইনি দখলদারি করে রাখা দোকান ভেঙে দিল পৌরসভা। যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয় সে কারণেই […]

নিউইয়র্কে কৃষ্ণাঙ্গ মহিলাকে ঘুষি মারার অপরাধে চাকরি খোয়ালেন ব্যাঙ্কার

মোয়েলিস অ্যান্ড কো-এর গ্লোবাল বিজনেস সার্ভিস ফ্র্যাঞ্চাইজির প্রধান কায়ে একজন মহিলার মুখে ঘুষি মারেন। যার ফলে তিনি পার্ক স্লোপের ব্রুকলিন প্রাইড ইভেন্টে ভিড়ের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন। তবে ভিডিওতে, নির্যাতিতা মহিলাটির পরিচয় প্রকাশ করা হয়নি।

ইজরায়েলি হামলায় হামাস প্রধানের বোনসহ নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় আল-শাতি ক্যাম্পে ইজরায়েলের ভয়াবহ হামলায় নিহত হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়েহের বোন সহ আরও ১০ জন ফিলিস্তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর,খান ইউনিসে ত্রাণসামগ্রী নিতে যাওয়া লোকজনের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে ইজরায়েল। এতে ত্রাণবাহী ট্রাকের পাহারায় থাকা এক রক্ষীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলা নিয়ে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা এক বিবৃতিতে […]

কেজরির জামিনে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি : ফের আদালতে ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার কেজরিকে দেওয়া জামিনের ওপর স্থগিতেদেশ দিল দিল্লি হাইকোর্ট। ফলে তিহার জেলেই থাকতে হবে তাঁকে। ইতিমধ্যে হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন কেজরি। বুধবার রয়েছে সেই মামলার শুনানি। এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমার জৈন ও বিচারপতি রবীন্দ্র দুবেজার অবকাশকালীন বেঞ্চ জানায়, নিম্ন […]

নবান্নে মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে মালদায় ঝাঁটা হাতে সাফাই করতে রাস্তায় নামলেন বিডিও

নিজস্ব প্রতিনিধি, মালদা: নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক। আর তারপরে ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার করতে নামলেন বিডিও (BDO)। ডেঙ্গু সতর্কতা এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার সাহাপুর সেতু মোড় সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হল পুরাতন মালদা ব্লক এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে। এদিনের এই ডেঙ্গু প্রতিরোধ প্রচার অভিযানে উপস্থিত […]

শ্রদ্ধা কাপুরই কি ডাইনি, পুরুষরা সাবধান! আসছে স্ত্রী ২, প্রকাশ্যে টিজার

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের তথ্য দিয়ে রাজকুমার রাও লিখেছেন, ‘এবার স্বাধীনতার পরে চান্দেরিতে সন্ত্রাস হবে! কিংবদন্তিরা ফিরে আসছে।

প্রথম দিনেই স্নাতকের ভর্তি কেন্দ্রীয় পোর্টালে আবেদন জমা লক্ষাধিক পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধিঃ কলেজ- বিশ্ববিদ্যালয়ে যাতে পড়ুয়া ভর্তি স্বচ্ছ হয় সেইজন্য অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। সোমবার (২৪ জুন ) থেকে শুরু হয়েছে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া। প্রথমদিনেই লক্ষাধিক পড়ুয়া এই পোর্টালের মাধ্যমে আবেদন করেছেন। উচ্চ শিক্ষা দফতরের  তরফে জানান হয়েছে, সোমবার রাত নটা পর্যন্ত প্রায় ৪২,৫৮৯ জন পড়ুয়া রেজিস্ট্রেশন করেছেন। পাশাপাশি মোট ১,০৬,৮৩৪টি আবেদন […]

ইজরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান ব্লিঙ্কেনের

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২৪ই জুন) ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠক হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। বৈঠকে তাঁদের মধ্যে সংঘর্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় ব্লিঙ্কেন জানিয়েছেন যে, লেবাননের সঙ্গে কোন ঝামেলায় না জড়াতে।গাজা থেকে ইজরায়েলি বন্দিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই বৈঠকে আলোচনা করেন ব্লিঙ্কেন। সেগুলোর বাস্তবায়ন কীভাবে হবে এই নিয়েও […]

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ডেভিড ওয়ার্নারের

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপর্যয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার অবসরের কথা জানিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয় খেলোয়াড়। এর আগে টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়ার্নার। এবার টি ২০ ফরম্যাট থেকেও অবসর নিলেন তিনি। টি ২০ ক্রিকেটে ১১০টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। খেলেছেন ৩২৭৭ রান। […]

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার নেপালের ‘বুদ্ধের অবতার’

তখনই তাঁকে দেখতে দেশ-বিদেশ থেকে ভক্তরা ছুটে আসে। সোমবার সরলাহি জেলা আদালতের একজন বিচারক তাঁকে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নিপীড়নের জন্য দোষী সাব্যস্ত করেছেন এবং বলেছেন যে ১ জুলাই তাঁর শাস্তি হবে।

মঙ্গলবার শুরু ৯৬ হাজার কোটির ৫ জি স্পেকট্রামের নিলাম প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার শুরু হল ৯৬ হাজার কোটি টাকার ৫ জি স্পেকট্রামের নিলাম প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে রিলায়েন্স জিও, ভারতীয় এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো সংস্থা। এর আগে ২০২২ সালে স্পেকট্রামের নিলাম হয়েছিল। মঙ্গলবার তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অনলাইনের মাধ্যমে এই নিলামি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। সরকারের তরফে ৮টি স্পেকট্রাম ব্যান্ড […]

সায়ন্তিকা- রেয়াতের শপথ নিয়ে চিঠি পাঠাল রাজভবন

নিজস্ব প্রতিনিধিঃ ভগবানগোলা এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ নেওয়া নিয়ে শুরু হয়েছে রাজ্য বনাম রাজ্য সরকার বিবাদ। এই আবহে মঙ্গলবার রাজভবনের সূত্রে জানা গিয়েছে , দুই  বিধায়কদের শপথ নেওয়ার জন্য বুধবার দুপুরে রাজভবনে এসে শপথ নিতে হবে।পাশাপাশি  বিধানসভার স্পিকার রাজভবন এবং রাজ্যপালকে অবজ্ঞা করেছে বলে এদিন রাজভবনের তরফে জানান হয়েছে। বলা বাহুল্য, […]

সল্টলেক সহ শহর জুড়ে হকারদের বিরুদ্ধে অভিযান শুরু পুলিশ ও পুরসভার

নিজস্ব প্রতিনিধি,কলকাতা ও সল্টলেক: বিধান নগর পুরো নিগম এবং বিধান নগর দক্ষিণ থানার তরফ থেকে ভেঙে ফেলা হল ফুটপাতের উপর বেআইনিভাবে নির্মিত দোকানগুলি ।ফুটপাতের উপর বেআইনিভাবে দোকান হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) বক্তব্যের পরেই নড়েচড়ে বসলো বিধাননগর পুলিশ। বিধাননগর দক্ষিণ থানার ১৬ নম্বর ট্যাংক লাগোয়া কেবি ব্লকে ফুটপাতের উপর বেআইনি দোকানগুলোকে ভেঙে ফেলা […]

পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্ক রাখায় চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন পুলিশ কর্তা

তারপর ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। কিন্তু এবার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

0:00