Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাত কাটানো সাকলায়েন বরখাস্ত হওয়ায় দুঃখে ভেঙে পড়লেন পরীমণি

বিষয়টি নিয়ে ঢাকার একটি সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, যদিও বিষয়টি এখনও তাঁর ব্যক্তিগত পর্যায় পর্যন্ত যায়নি, ব্যক্তিগত পর্যায়ে যদি আসে অবশ্যই তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের দায়ে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ প্রধান গোলাম সাকলায়েন কে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চাকরি থেকে বরখাস্ত হলেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) গোলাম সাকলায়েন। সংবাদ সূত্রের খবর, পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের সময় গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন গোলাম সাকলায়েন। পরীমণির সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের কথা সামনে আসার পরে তাঁকে প্রথমে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম), তারপর ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

কিন্তু এবার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টি জানার পর প্রতিক্রিয়ায় কী জানালেন পরীমণি? যতই হোক একসময় অভিনেত্রীও গোয়েন্দা প্রধানের বাড়িতে দিনের পর দিন কাটাতেন। তাঁদের মধ্যে আসল সম্পর্ক টা কী ছিল? বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া। বিষয়টি নিয়ে ঢাকার একটি সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, যদিও বিষয়টি এখনও তাঁর ব্যক্তিগত পর্যায় পর্যন্ত যায়নি, ব্যক্তিগত পর্যায়ে যদি আসে অবশ্যই তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন। তাই এখন তিনি এই বিষয়ে কিছুই বলতে চান না।

গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই-এর আদেশের ভিত্তিতে ‘গুরুদণ্ড’ হিসেবে গোলাম সাকলায়েনকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ এর প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। পরীমণির সঙ্গে সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে। যেখানে রিপোর্টে বলা হয়েছে, গোলাম সাকলায়েনকে বিভিন্ন সময়ে পরীমণির বাড়িতে দেখে গিয়েছে। তবে তাঁদের সঙ্গে যোগাযোগ হল কীভাবে? সূত্র জানিয়েছে, ২০২১ সালের ১৩ জুন ঢাকার বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতার করা হয়েছিল।

এরপরেই এই মামলার অংশ হিসেবে পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরীমণির। এরপর দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ চলত। পুলিশ কর্মকর্তা নায়িকার বাড়িতেও যেতেন। এমনকী একবার গোলাম সাকলায়েন শিথিলের রাজারবাগের মধুমতি ভবনের বাড়িতে হয়ে পরীমণিও প্রায় ১৮ ঘণ্টা সময় কাটিয়েছিলেন। বিষয়টি নিজেই জানান পরীমণি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00