Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের জঙ্গি সংগঠনে যুক্ত আরও এক সদস্য হাওড়া স্টেশন থেকে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া : বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হাবিবুল্লাহকে জেরা করে আরো এক জঙ্গির সন্ধান পেল এসটিএফ। হাওড়া স্টেশন(Howrah Station) থেকে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এস টি এফ। মঙ্গলবার সকালে হাওড়া স্টেশন থেকে হারেজ শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ(STF)। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর শাখা শাহাদাত সংগঠনের সদস্য হাবিবুল্লাহকে গ্রেফতার করার পর দীর্ঘ জিজ্ঞাসা বাদের ধরুন উঠে আসে হারেজ শেখের নাম।

ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানান তদন্তকারীরা। জানা গেছে ধৃত হারেজের বয়স মাত্র ২৭ বছর তার বাড়ি নদিয়া জেলার(Nadia District) নবদ্বীপে। পানাগরের হাবিবুল্লাহর সঙ্গে হারেজের যোগসূত্র রয়েছে বলে মনে করছে এস টি এফ। কাঁকসার পানাগড় থেকে গ্রেপ্তার হওয়া হাবিবুল্লাহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম – এর সদস্য। এই সংগঠনটি আবার আল কায়েদার সঙ্গে যুক্ত।

সেই জঙ্গি সংগঠনের একটি শাখা শাহাদাত। যার সক্রিয় সদস্য ধৃত হাবিবুল্লাহ। ইতিমধ্যে ধৃত হাবিবুল্লাহর বিরুদ্ধে কাঁকসা থানায় ইউ এ পি এ(UAPA) ধারাতে মামলা হয়েছে তার বিরুদ্ধে। গত শনিবার কাঁকসা থানার পানাগড়ের মীর পাড়ার একটি বাড়ি থেকে এস টি এফ গ্রেফতার করে হাবিবুল্লাহকে।জঙ্গি সন্দেহে STF এর হাতে গ্রেফতার হওয়া হারেজ শেখের পরিবারের দাবি তার মাথার ঠিক নেই । দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে । তবে এই এলাকার কারো সাথেই সেই রকম কথা বলতো হারেজ । পড়াশুনা উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়লেও সারাদিন মোবাইল ঘাটতো আর মাঠে কাজ করতো । তবে নামাজ পড়তে মসজিদে যেত মাঝে মধ্যে ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00