সেমিফাইনালে না উঠতে পারায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যাটিংয়ের কারণে আফগানিস্তানের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে বাংলাদেশকে। সাকিব আল হাসানদের জঘন্য পারফরম্যান্সে ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। দেশে ফিরলেই বিক্ষোভের মুখে পড়তে হবে এমন আশঙ্কায় আগেভাগেই দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন  টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।  মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। দেশের মানুষকে ভাল কিছু দিতে পারিনি। এর জন্য আমরা দুঃখিত। আমাদের চেষ্টা থাকবে এই দুঃসময় থেকে বেরিয়ে আসার।’

টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠলেও জঘন্য পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ভারত এবং অস্ট্রেলিয়ার কাছে গো হারা হারতে হয়েছে টাইগারদের। কিন্তু পর পর দুই ম্যাচে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় এদিন আফগানিস্তানকে হারাতে পারলে শেষ চারে যাওয়ার একটা সুযোগ ছিল বাংলাদেশের কাছে। ১১৫ রানে আফগানদের আটকে রেখে সুবর্ণ সুযোগ এনে দিয়েছিলেন টাইগার বোলারদের। ১২.১ ওভারে ১১৬ রান করলেও গ্রুপ থেকে ভারতের সঙ্গেই শেষ চারে যেতে পারতেন নাজমুল হোসেন শান্তরা।

কিন্তু আসল দিনেই চরম ব্যর্থ হন তাওহিদ হৃদয়-সাকিব আল হাসান-মাহমুদুল্লাহ রিয়াদরা। এক মাত্র বুক চিতিয়ে লড়াই চালিয়েছেন লিটন দাস। কিন্তু সতীর্থদের সহযোগিতার অভাবে তাঁর লড়াই ব্যর্থ হয়ে যায়। সুযোগ পেয়েও আফগানকে না হারাতে পারার জন্য ব্যাটারদেরই কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তাঁর কথায়, ‘, আমাদের বোলাররা দারুণ বল করেছে। এই উইকেটে আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। ব্যাট করতে নেমে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, যা আমাদের আজ ভুগিয়েছে।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের টি টোয়েন্টি দলে ঠাঁই হল না সৌম্য-শান্ত’র

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত

অভিমানে টাইগারদের টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসন শান্ত!

শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে বড় টার্গেট, ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লড়লেন শুধু শান্ত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩৬ রানে থামল বাংলাদেশ

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত, দৌড়ে এগিয়ে আছেন কে ?

সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই জোর ধাক্কা টাইগার শিবিরে

হারের ধাক্কা সামলানোর আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]