Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্র্যাড পিটের সন্তানের পর, এবার নাম থেকে বাবার পদবী মুছলেন টম ক্রুজের মেয়ে সুরি

সেখানেই তাঁর নাম "সুরি নোয়েল" হিসেবে প্রকাশ্যে আসে। এই নামটি বছরের শুরুতে 'হেড ওভার হিলস' নাটকের একটি স্কুল প্রযোজনার জন্যও গৃহীত হয়েছিল। "নোয়েল" হল কেটি হোমসের মধ্যম নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডের পাওয়ারফুল প্রাক্তন দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির সন্তানের পর এবার নিজের নাম থেকে বাবার পদবী বাদ দিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজের মেয়ে সুরি। যা নিয়ে সমাজমাধ্যমে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। হলিউড আইকন টম ক্রুজ এবং কেটি হোমসের কন্যা সুরি ক্রুজ সম্প্রতি ১৮ বছর বয়সে লাগার্ডিয়া হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি তাঁর মা কেটি হোমসের সঙ্গে সেদিন স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এবং সেখানেই তাঁর নাম “সুরি নোয়েল” হিসেবে প্রকাশ্যে আসে। এই নামটি বছরের শুরুতে ‘হেড ওভার হিলস’ নাটকের একটি স্কুল প্রযোজনার জন্যও গৃহীত হয়েছিল। “নোয়েল” হল কেটি হোমসের মধ্যম নাম।

অর্থাৎ সুরির পুরো নাম ছিল সুরি নোয়েল ক্রুজ। সম্প্রতি তাঁর বাবা, টম ক্রুজ লন্ডনে টেলর সুইফটের ইরাস ট্যুরে যোগ দিয়েছিলেন।তাই মেয়ের গ্র্যাজুয়েশন স্নাতক সম্মানের দিন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। যেখানে তিনি পরবর্তী ‘মিশন: ইম্পসিবল’ ছবির শুটিং করছেন। ২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিবাহবিচ্ছেদের হয়ে গিয়েছিল টম ক্রুজের। যদিও তিনি তাঁর সন্তানদের সঙ্গে পুরোদমে যোগাযোগ রাখতেন। আর সব দেশের নিয়মই এক, সন্তানের পদবী সবসময় তাঁর বাবার নামেই হয়। যতই সন্তানের বাবা-মার মধ্যে বিচ্ছেদ হয়ে যাক না কেন! এতদিন সুরি তাঁর পদবীতে বাবার পদবীই বহন করে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আচমকাই সম্প্রতি প্রকাশ্যে এসেছে যে, সুরি তাঁর নামের পাশে আর বাবার পদবী বহন করছেন না।

জানা গিয়েছে, সম্প্রতি ম ক্রুজের সঙ্গে সুরির সম্পর্ক জটিল হয়ে গিয়েছে। তবে মানসিক, শারীরিক, আর্থিক তা জানা যায়নি। এই বিষয়ে টম ক্রুজ জানিয়েছেন, তাঁদের যখন বিচ্ছেদ হয় তখন তাঁর মেয়ের বয়স ছিল, ৬ বছর। আর মেয়ের সঙ্গে প্রায় প্রতিদিনই ফোনে কথা বলতেন টম ক্রুজ। মেয়ের সঙ্গে সমস্ত আপডেট শেয়ার করতেন তিনি। কিন্তু টম ক্রুজ নিকোল কিডম্যানের আগেও তাঁর ইসাবেলা এবং কনর নামে দুটি দত্তক সন্তান ছিল। এদিকে ব্র্যাড পিটের সন্তান, শিলো এবং ভিভিয়েন, তাদের বিখ্যাত উপাধি বাদ দেওয়ার কয়েক সপ্তাহ পরে সুরির সিদ্ধান্তটি আসে, এখন যথাক্রমে শিলো নুভেল জোলি এবং ভিভিয়েন জোলি নামে এখন পরিচিত। টম এবং সুরি এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00