Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকৃতি মাত্র ৭ বছরে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে

Share:

নিজস্ব প্রতিনিধি ,শান্তিপুর: নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা ডাঃ কৃষ্ণপদ বৈরাগীর ৭ বছরের কন্যা প্রকৃতি বৈরাগী(Prakiti Bairagi) ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।মাত্র ১ মিনিট ১ সেকেন্ড ১৭ মিলিসেকেন্ডে ১৯৫ টি দেশের জাতীয় পতাকা চিহ্নিতকরণ করে রেকর্ড গড়েছে সে।শান্তিপুর পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী প্রকৃতি। বয়স ৭ বছর।

বাবা ডাঃ কৃষ্ণপদ বৈরাগী হোমিওপ্যাথিক হেলথ অফিসার। মা ডাঃ স্বপ্না সরকার পূর্ব বর্ধমানের স্কুল হেলথ মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দেশের জাতীয় পতাকার প্রতি প্রকৃতির উৎসাহ তৈরি হয় মাত্র দু’বছর বয়স থেকেই। ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে পারায় স্বাভাবিকভাবেই খুশি পরিবার। আগামী দিন লিমকা বুক রেকর্ডস এবং গিনিস বুক অব রেকর্ডস যাতে তাদের একরতি মেয়ে জায়গা করে নিতে পারে সেই প্রয়াস শুরু করেছেন মা ও বাবা।

এদিকে,রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে জলপাইগুড়ি(Jalpaiguri) গৌড়ীয় মঠে।  রথযাত্রা প্রস্তুতি তুঙ্গে।  পূর্ণ স্নানের পর ১৫ দিন জগন্নাথ দেব শয়নে থাকেন। বিশ্রামে থাকেন শ্রী শ্রী জগন্নাথ দেব। তারপর ৬ ই জুলাই পন্ডিচা মন্দির মার্জজন। প্রতিবছরের ন্যায় এবারও জলপাইগুড়ি শ্রী জগন্নাথ মন্দির ওল্ড পুলিশ লাইন ৭ই জুলাই জলপাইগুড়ি শহরের যোগমায়া কালীবাড়িতে ওখানে পন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব সেখানেই সাতদিন বিরাজিত থাকবেন। আগামী ৬ জুলাই পন্ডিচা মন্দির মার্জজন এবং ৭ই জুলাই রথযাত্রা। এবং ১৫ ই জুলাই জগন্নাথ দেবের পুনরথযাত্রা।

১৫ ই জুলাই গৌড়ীয় মাঠেই আগমন করবেন জগন্নাথ দেব। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে আজ স্নানযাত্রা। সকাল থেকেই পুজো অর্চনার মধ্য দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। ইতিমধ্যেই রথ সংস্কার কার্য শুরু হয়ে গেছে। রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন সহ সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এবারও বহু ভক্ত সমাগম হবে এমনটাই আশা করছেন বলে জানান জলপাইগুড়ি গৌড়ীয় মঠের অধ্যক্ষ পুন্ডরীক দাস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00