Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিবাহিত হওয়ায় দুই মহিলাকে চাকরি দিল না ফক্সকন, বিতর্ক তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : বিবাহিত মহিলাদের চাকরি দিল না অ্যাপেলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকন। সম্প্রতি শ্রীপেরামবুদুরে ফক্সকনের কারখানায় ইন্টারভিউয়ের জন্য গিয়েছিলেন দুই মহিলা। কিন্তু নিরাশ হয়েই কারখানার গেটের সামনে থেকে ফিরতে হয় তাঁদের। কারণ, তাঁরা জানায়, বিবাহিত হওয়ার কারণেই তাঁদের চাকরিতে নেওয়া হল না।

জানা গিয়েছে, চাকরি না পাওয়া দুই মহিলার একজনের নাম পার্বতী, অন্যজনের নাম জানকী। গত মার্চ মাসে দুজনেই হোয়াটস অ্যাপে চাকরির বিজ্ঞাপন দেখে চেন্নাইয়ের কাছে শ্রীপেরাবেদুরে ফক্সকনের কারখানায় যায়। কিন্তু কারখানার গেটেই নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকায়। জিজ্ঞাসা করে, ‘আপনারা কি বিবাহিত?’ শুধু তাই নয়, পরবর্তীকালে পার্বতী জানিয়েছে, যে রিক্সাওয়ালা তাঁকে ফক্সকনের কারখানায় নিয়ে গিয়েছিল, সেও তাঁকে জানিয়েছিল কারাখানা কর্তৃপক্ষ বিবাহিত মহিলাদের চাকরিতে নেয় না। অটো রিক্সাওয়ালার কথা যে ফেলে দেওয়ার নয়, সেকথা পরে বুঝতে পেরেছিল পার্বতী।

কিন্তু কী কারণে ফক্সকন কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, বিবাহিত মহিলাদের পরিবারের অনেক দায়িত্ব নিতে হয়। তাই বিবাহিত মহিলাদের থেকে অবিবাহিতদের দিয়ে কাজ করানোই ভালো। কারণ, তাতে ঝুঁকি কম। জানা গিয়েছে, এই ধরনের নিয়ম অনেক আগে থেকেই চলে আসছে। ফক্সকন ইন্ডিয়ার তরফে যিনি হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ ছিলেন, সেই এস পলের সময় থেকেই বিবাহিত মহিলাদের চাকরিতে নেওয়া হত না। ২০২৩ সালের অগস্ট পর্যন্ত ফক্সকনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু তিনি চলে যাওয়ার পরও সেই একই নিয়ম রয়ে গিয়েছে। ২০২৩ সালের পর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, এই সময় কারখানার কাজে যাদের নেওয়া হয়েছিল তাঁরা সকলেই অবিবাহিত মহিলা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00