Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিদ্যাপতি সেতুর স্বাস্থ্য রিপোর্ট অত্যন্ত খারাপ, মেরামতির প্রয়োজন অতি দ্রুত

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হল শিয়ালদহ স্টেশন লাগোয়া বিদ্যাপতি সেতু।বয়সের ভারে ক্রমশ জীর্ণ হচ্ছে।স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে খারাপ স্বাস্থ্য ধরা পড়েছে।তবু কাজ শুরু করা হচ্ছে না সেতুর। বাজার সরবে কোথায় ?সেই দ্বন্দ্বে আটকে মেরামতির কাজ।মঙ্গলবার শিশির মার্কেটে যৌথ পরিদর্শনে যান কলকাতা মেট্রোপলিটেশন ডেভেলপমেন্ট অথরিটি এবং কলকাতা কর্পোরেশন ও বাজার সংগঠন।তারা নিজেদের মধ্যেই পুরো বাজারটা ঘুরে দেখেন।

তারা বলেন পুরো বাজারটা আজকে সার্ভে করলাম। কারণ বাজারটা একটু হলেও দমে যাচ্ছে।মিলিতভাবে সবাই কিভাবে সাকসেসফুল করা যায় সেটারই পরিকল্পনা চলছে। বাজার সংগঠনে যারা ছিলেন তাদের সাথে কথা বলেই পুরো বিষয়টা করা হবে।যেহেতু এই বিদ্যাপতি সেতুটা কেন্দ্রের আন্ডারে আছে, তাই জন্য খুব তাড়াতাড়ি এই বিদ্যাপতি সেতু(Bidyapati Setu) ঠিক করতে হবে।

বাইরে অনেক দোকান রয়েছে। সেই দোকানগুলো সরিয়ে অন্য জায়গায় শিফট করে এই জায়গাটা ঠিক করে আবারো এই দোকানগুলি ঠিক করা যায় কিভাবে তারই পরিকল্পনা চলছে। অপেক্ষা এখন কত তাড়াতাড়ি পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া যায়। এর পাশাপাশি সেতুটি মেরামতির সময় যান চলাচল কিভাবে নিয়ন্ত্রিত হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00