Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর মুখেই একধাক্কায় ৩৫ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

দুর্গাপুজোর আগেই মাথায় হাত ব্যবসায়ীদের। অক্টোবরের শুরু থেকেই জ্বালানির ছ্যাঁকা আরও বাড়বে। কলকাতায় এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ল বাণিজ্যিক গ্য়াসের সিলিন্ডারের দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগেই মাথায় হাত ব্যবসায়ীদের। অক্টোবরের শুরু থেকেই জ্বালানির ছ্যাঁকা আরও বাড়বে। কলকাতায় এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ল বাণিজ্যিক গ্য়াসের সিলিন্ডারের দাম। তবে আমজনতার স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের দাম বাড়েনি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়াতেই জ্বালানির এই মূল্যবৃদ্ধি বলে এলপিজি গ্যাস উৎপাদনকারী সংগঠনগুলির দাবি। পয়লা অক্টোবর থেকেই কার্যকর হল নতুন দাম।

দুর্গাপুজোর আর মাত্র ১০ দিন বাকি। এই কটাদিন ব্যবসা-বাণিজ্য ভালো হওয়ার আশায় বুক বাধেন ব্যবসায়ীরা। কিন্তু তার আগেই মহার্ঘ্য হল বাণিজ্যিক সিলিন্ডার। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৭০.৫০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৮০৫.৫০ টাকা। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৪৩ টাকা। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বরই বাণিজ্যিক সিলিন্ডার পিছু ৭৫ টাকা দাম বেড়েছিল। একমাসের মাথায় ফের বাড়ল দাম। ফলে হোটেল ও রেস্তরাঁয় খরচ পুজোর মূুখে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী মহল।

প্রতি বছরই উৎসবের মুখে বাণিজ্যিক গ্য়াসের চাহিদা বেড়ে যায়। কারণ বছরের এই সময়টা অনেকেই বাইরে খাওয়া-দাওয়া করেন। এই পরিস্থিতিতে বাণিজ্যিক গ্য়াস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি চিন্তায় রাখছে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই। একইসঙ্গে শুক্রবার পেট্রল-ডিজেলের দামও রেকর্ড হারে বেড়েছে। পেট্রলের দাম বাড়ল ২৫ পয়সা এবং ডিজেলের দাম বাড়ল ৩০ পয়সা। উৎসবের মুখে এই জোড়া ধাক্কায় বেসামাল হতে চলেছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

আমজনতার হেঁশেলে আগুন, এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডার

মিলল না স্বস্তি, একধাক্কায় ৬১ টাকা বাড়ল LPG গ্যাসের দাম

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ১৫৭ টাকা

ফের মহার্ঘ রান্নার গ্যাস, এক লাফে দাম বাড়ল ৫০ টাকা

বছরের শুরুতেই বাড়তে পারে LPG সিলিন্ডারের দাম!

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের

পাহাড় ও ডুয়ার্সে পর্যটকদের ঢল, করোনার আশঙ্কাতেও খুশি ব্যবসায়ীরা

বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে, তরুণীকে পাওয়া গেল জঙ্গলে!

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00