Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের মহার্ঘ রান্নার গ্যাস, এক লাফে দাম বাড়ল ৫০ টাকা

১৪।২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাস পয়লাতেই দুংসংবাদ। মধ্যবিত্ত ও আমজনতার কপালে দুঃশ্চিন্তার ছাপ বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় বাড়ানো হলো ৫০ টাকা। গত মাসে যে রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৭৯ টাকা, তা বেড়ে দাঁড়াল এক হাজার ১২৯ টাকা। শুধু ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দামই নয়, বাণিজ্যিক গ্যাসের দামও বাড়ানো হয়েছে। এক ধাক্কায় বাড়ানো হয়েছে সিলিন্ডার পিছু ৩৫২ টাকা।

গত বছরই ভর্তুকি কমানোর অছিলায় পেট্রল-ডিজেলের দাম দফায়-দফায় বাড়িয়ে মুনাফা লুটেছিল তেল সংস্থাগুলি। দেশের বিভিন্ন শহরে ডিজেল ও পেট্রলের মতো জ্বালানির দাম সেঞ্চুরি হাঁকিয়েছিল। সাধারণ মানুষকে কিছুটা সুরাহা দিতে বিভিন্ন রাজ্য সরকার নিজেদের প্রাপ্য সেস মকুব করে কিংবা কমিয়ে পেট্রল-ডিজেলের দাম কিছুটা কমিয়েছিল। কিন্তু তাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোখা যায়নি। জানুয়ারি মাসে খুচরোর মূল্যবৃদ্ধি ৬ দশমিক ৫২ শতাংশে পৌঁছে গিয়েছিল। খাদ্যদ্রব্যের দাম আগের মাসের তুলনায় ৪০ শতাংশ বেড়েছিল।

মড়ার উপরে খাঁড়ার ঘা-এর মতো বুধবার সকালে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পক্ষ থেকে রান্না ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে। গত জানুয়ারি মাসে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল। ফলে কলকাতায় প্রতি ১৯ কেজি গ্যাসের দাম দাঁড়িয়েছিল এক হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। এদিন এক ধাক্কায় ৩৫২ টাকা বাড়ানোয় তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা।

আমজনতার হেঁশেলে আগুন, এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডার

মিলল না স্বস্তি, একধাক্কায় ৬১ টাকা বাড়ল LPG গ্যাসের দাম

বছরের শুরুতেই বাড়তে পারে LPG সিলিন্ডারের দাম!

পুজোর মুখেই রেকর্ড বাড়ল পেট্রল-ডিজেলের দাম

পুজোর মুখেই একধাক্কায় ৩৫ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00