Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে, তরুণীকে পাওয়া গেল জঙ্গলে!

দশমীর বিকেলে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের এক তরুণী। বলেছিলেন বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছেন, রাতেই ফিরে আসার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দশমীর বিকেলে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের এক তরুণী। বলেছিলেন বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছেন, রাতেই ফিরে আসার কথা। কিন্তু রাত বাড়লেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। গভীর রাতে তাঁকেই পাওয়া গেল আউশগ্রামের মলডাঙ্গা আদিবাসীপাড়ার কাছে একটি জঙ্গলে। অচৈতন্য অবস্থায় ওই তরুণীকে পাওয়া যায় জঙ্গলের মধ্যে। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই তরুণীকে জামতাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঠিক কী ঘটেছিল ওই তরুণীর সঙ্গে সেটা নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে স্থানীয়দের অনুমান, ধর্ষণের শিকার হয়েছেন ওই তরুণী। তবে পুলিশের অনুমান অতিরিক্ত নেশাগ্রস্থ হয়ে পড়েছিলেন ওই তরুণী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। ওই তরুণী বিবাহ বিচ্ছিন্না এবং তাঁর দুটি শিশু সন্তানও আছে। তবে ইদানিং এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল তাঁর। সম্ভবত ওই যুবকের সঙ্গেই তিনি ঠাকুর দেখার নাম করে বের হয়েছিলেন। তবে তিনি ওই জঙ্গলে স্বেচ্ছায় গিয়েছিলেন নাকি তাঁর সঙ্গে অন্যকিছু হয়েছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ওই তরুণীর জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থা ভালো নয়। অপরদিকে ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানিয়েছেন, ওই তরুণীর বন্ধুর খোঁজে তল্লাশি চলছে। তাকে পাওয়া গেলে ঘটনার রহস্যের জট কাটবে। তবে ধর্ষণ হয়েছিল কিনা সেটা জানার জন্য মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

কসবা আইন কলেজ গণধর্ষণ মামলায় মনোজিৎ-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পুলিশের

সিনেমায় সুযোগ দেওয়ার নামে লাগাতার ধর্ষণ! টলিউডের ২ জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ মডেলের

মেজরের স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশ সেনার ব্রিগেডিয়ার জেনারেল, মামলা গড়াল আদালতে

কুলতলিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণ ও খুনের হুমকি, পলাতক অভিযুক্ত

জেলবন্দি স্বামীকে জামিনের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সেনাকর্মী

ভার্চুয়ালি আলাপ! ঘুরতে বেরিয়ে ধর্ষিত ২ তরুণী, গ্রেফতার ৩, পলাতক ১

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00