Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের

নভেম্বরের পর ডিসেম্বর, ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। ১ ডিসেম্বরই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার ১০০ টাকা মহার্ঘ্য হল

Share:

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরের পর ডিসেম্বর, ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। ১ ডিসেম্বরই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার ১০০ টাকা মহার্ঘ্য হল। ফলে এবার মাথায় হাত হোটেল মালিকদের। বুধবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে কলকাতায় প্রতি সিলিন্ডারের দাম হল ২ হাজার ১৭৪ টাকা ৫ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়ে এর দাম পড়বে ২,০৫১ টাকা, দেশের রাজধানী দিল্লিতে ২,১০৪ টাকা এবং চেন্নাইয়ে দাম বেড়ে হল ২,২৩৪.৫০ টাকা।

একদিকে প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এরসঙ্গে পরপর দুমাস বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ফলে মূলত ছোট ব্যবসায়ী ও হোটেল মালিকদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হল। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে হোটেল-রেস্তরাঁয় খাবারদাবারের দাম। এটা যদি হয় তবে মধ্যবিত্তদের সপ্তাহান্তে রেস্তরাঁয় রসনাতৃপ্তির জন্য গুনতে হবে বাড়তি টাকা। অন্যদিকে, দিল্লিতে ভর্তুকিবিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৯৯.৫০ টাকা, কলকাতায় ৯২৬ টাকা, মুম্বইতে ৮৯৯.৫০ টাকা এবং চেন্নাইতে প্রতি সিলিন্ডারের দাম ৯১৫.৫০ টাকা। এরমধ্যে স্বস্তির খবর এই যে দীপাবলির পর থেকে পেট্রল-ডিজেলের দাম বাড়েনি। 

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ১৫৭ টাকা

পুজোর মুখেই একধাক্কায় ৩৫ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00