Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমজনতার হেঁশেলে আগুন, এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডার

শজুড়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, খবরটি হজম না হতেই প্রকাশ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির খবর। ৫০ টাকা বাড়ছে রান্নার গ্যাসের দাম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একে রামের রক্ষা নেই, সুগ্রিব দোসর। দেশজুড়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, খবরটি হজম না হতেই প্রকাশ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির খবর। ৫০ টাকা বাড়ছে রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তদের পকেটে জোর ধাক্কা! যদিও আর্থিক বছর শুরু হতেই এমনটা অনুমান করা গিয়েছিল। কারণ দীর্ঘদিন ধরে বাণিজ্যিক গ্যাসের দামে উত্থান-পতন হলেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। আর্থিক বছর শুরু হতেই জোর ধাক্কা, বাজারের শাকসবজির মতো দাম বাড়ল রান্নার গ্যাসের। প্রায় ৫০ টাকা বাড়ল এলপিজি ১৪ কেজি রান্নার গ্যাসের। উজ্জ্বলা প্রকল্পের অধীনে পাওয়া এলপিজি সিলিন্ডারের দাম ৫০৩ টাকা থেকে বেড়ে ৫৫৩ টাকা এবং উজ্জ্বলা প্রকল্পের বাইরের ক্ষেত্রে ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা হয়েছে।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এলপিজির দাম ৫০ টাকা বাড়ানো হবে। রান্নার গ্যাসের ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি। এখন আমাদের উজ্জ্বলা যোজনাও রয়েছে, যার সুবিধা ভোগ করছে ১০ কোটির বেশি মানুষ। রান্নার গ্যাস আসার পর আজ কাউকেই কাঠ, গোবর এবং অন্যান্য জিনিস দিতে রান্না করতে হয় না। তাতে আমাদের দেশ অনেকটা এগিয়ে গিয়েছে।’

এমনকী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) অধীনে, দরিদ্র মহিলাদের বিনামূল্যে LPG সিলিন্ডার দেওয়া হয় যাতে তারা খুব কম মূল্যে গ্যাসে রান্না করার সুবিধা পান। গত কয়েক মাসে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে একাধিক পরিবর্তন হয়েছে। গত বছরের আগস্টে শেষবার ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছিল। তারপর থেকে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে দেশের বড় শহরগুলি অর্থাৎ দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮০৩ টাকা, মুম্বইতে দাম ৮০২.৫০ টাকা, কলকাতায় ৮২৯ টাকা এবং চেন্নাইতে এলপিজি সিলিন্ডারের দাম ৮১৮.৫০ টাকা। ৫০ টাকা বাড়লে আরও দাম বাড়ছে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের। মঙ্গলবার থেকেই তা কার্যকর হবে। অর্থাৎ এতদিন কলকাতায় সাধারণ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। এবার তা বেড়ে ৮৭৯ টাকা হচ্ছে। তবে ভবিষ্যতে দাম কমার সম্ভাবনাও রয়েছে।

এর আগে সোমবার, পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক নিয়ে সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় পেট্রোল-ডিজেলের আবগারি শুল্ক ২ টাকা বাড়ানো হয়েছে। তবে, পেট্রোলিয়াম মন্ত্রী ছবিটি স্পষ্ট করে বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই যে এর ফলে গ্রাহকদের উপর কোনও প্রভাব পড়বে না। এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলারে পৌঁছেছে, অর্থাৎ অপরিশোধিত তেলের সমান। তাই পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক বৃদ্ধির লক্ষ্য মোটেও গ্রাহকদের উপর বোঝা চাপানো নয়, বরং এর লক্ষ্য হল ভর্তুকিযুক্ত গ্যাসের দামের কারণে তেল বিপণন সংস্থাগুলির ৪৩,০০০ কোটি টাকার ক্ষতি পূরণ করা।

মিলল না স্বস্তি, একধাক্কায় ৬১ টাকা বাড়ল LPG গ্যাসের দাম

ফের মহার্ঘ রান্নার গ্যাস, এক লাফে দাম বাড়ল ৫০ টাকা

বছরের শুরুতেই বাড়তে পারে LPG সিলিন্ডারের দাম!

পুজোর মুখেই রেকর্ড বাড়ল পেট্রল-ডিজেলের দাম

পুজোর মুখেই একধাক্কায় ৩৫ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00