Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিলল না স্বস্তি, একধাক্কায় ৬১ টাকা বাড়ল LPG গ্যাসের দাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিলল না স্বস্তি। উৎসবের আমেজেও কমল না গ্যাসের দাম। বরং বাড়ল এলপিজি গ্যাসের দাম।  সিলিন্ডার পিছু ৬১ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি-র।  বর্তমানে দাম  বেড়ে হয়েছে ১৯১১.৫০ টাকা। এই নিয়ে বিগত চার মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৫০ টাকার বেশি।তবে পেট্রল-ডিজেলের দাম যা ছিল, তা-ই রইল নভেম্বরে। অপরিবর্তিত রাখা হল গৃহস্থের হেঁশেলে রান্নার জন্য ব্যবহারের গ্যাস সিলিন্ডারের খরচও।

১ নভেম্বর থেকেই বাণিজ্যিক রান্নার গ্যাসেরএই নতুন দাম কার্যকর হবে। চলতি মাসে কলকাতায়  ১৯ কেজি গ্যাসের দাম পড়বে ১৯১১ টাকা ৫০ পয়সা। তবে স্বস্তির বিষয় ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দামের কোন পরিবর্তন হয়নি। ৮২৯ টাকাতেই পাওয়া যাবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার। বলা বাহুল্য, ১৯ কেজি এলপিজি গ্যাস মূলত ব্যবহৃত হয় হোটেল বা রেস্তোরাঁয়। আর ১৪ কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয় গৃহস্থের বাড়িতে।

অন্যদিকে কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রল এখন লিটার পিছু ১০৪.৯৫ টাকা। আর ডিজেল বিক্রি হয় ৯১.৭৬ টাকায়। সেই দামই থাকছে নভেম্বর মাসে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ৭১-৭২ ডলারে নেমেছে। তাই পেট্রোল- ডিজেলের দাম কিছুটা হলেও কমবে। কিন্তু শেষ পর্যন্ত দাম অপরিবর্তিত থাকে।

আমজনতার হেঁশেলে আগুন, এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডার

ফের মহার্ঘ রান্নার গ্যাস, এক লাফে দাম বাড়ল ৫০ টাকা

বছরের শুরুতেই বাড়তে পারে LPG সিলিন্ডারের দাম!

পুজোর মুখেই রেকর্ড বাড়ল পেট্রল-ডিজেলের দাম

পুজোর মুখেই একধাক্কায় ৩৫ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00