Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বছরের শুরুতেই বাড়তে পারে LPG সিলিন্ডারের দাম!

নতুন বছরের শুরুতেই LPG সিলিন্ডারের দাম বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত মাসের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই LPG সিলিন্ডারের দাম বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত মাসের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। তাই দাম বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, প্রতি মাসের শুরুতেই LPG-এর দাম নিয়ে একটি বৈঠক হয়। জানুয়ারি মাসের শুরুতেই হতে চলা ওই বৈঠকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ অবশ্য বলছেন, এখনই এই ধরণের কোনও সিদ্ধান্তে নাও হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। কারণ সামনেই রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট। এর আগে কড়া সিদ্ধান্ত নাও নিতে পারে মোদি সরকার। তবুও মধ্যবিত্তদের পকেটে টান দিতে বেশ কয়েকটি নিয়ম চালু হতে চলেছে নতুন বছরের শুরুতেই।

গত নভেম্বর ও ডিসেম্বর মাসে রান্নার গ্যাসের LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়নি। তবে এই সময়ের মধ্যে একাধিকবার বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। নভেম্বরে একলাফে ২৬৬ টাকা এবং ডিসেম্বরে ১০১ টাকা দামি হয়েছিল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। অপরদিকে, দীপাবলীর পর থেকে পেট্রল-ডিজেলের দামও বাড়েনি। এই সময় গার্হস্থ্য বা রান্নার গ্যাসের দাম না বাড়লেও জানুয়ারি মাসে কিছুটা বাড়তে পারে দাম। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। তবে এখন ভোটের মুখে মোদি সরকার কড়া সিদ্ধান্ত নেয় কী না তার দিকেই তাঁকিয়ে দেশের আম জনতা।

আমজনতার হেঁশেলে আগুন, এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডার

মিলল না স্বস্তি, একধাক্কায় ৬১ টাকা বাড়ল LPG গ্যাসের দাম

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের মোদির ভিক্ষা মাত্র ১০০টাকা

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৭১.৫০ টাকা

ফের মহার্ঘ রান্নার গ্যাস, এক লাফে দাম বাড়ল ৫০ টাকা

গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে বিজেপি, টুইট মমতার

গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে টুইট তৃণমূলের, তরজা দিলীপ-জয়প্রকাশের

‘আচ্ছে দিন’ আ গ্যায়া, গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00