নিজস্ব প্রতিনিধিঃ বান্ধবীর সঙ্গে হোটেলে রাত কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের । হোটেলের ঘর থেকে উদ্ধার হল দেহ । এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুরের মুড়াগাছা এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। তবে কী করে যুবকের মৃত্যু হল তা এখন স্পষ্ট নয় । দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । শুরু হয়েছে তদন্ত ।
নিহত যুবক হলেন ব্যারাকপুরের বাসিন্দা বাবলু মণ্ডল । হোটেল সূত্রে খবর, সোমবার বিকেলে চেক ইন করেন তাঁরা দুজনে। কিছুক্ষণ পর বাবুলের বান্ধবী হোটেল থেকে বেরিয়ে যায়। তা দেখা মাত্রই কর্মীরা জানতে চান ওই মহিলা কি চেক আউট করবেন? মহিলা উত্তরে জানিয়ে দেন, না। সেইসঙ্গে যুবতী জানিয়ে দেন ঘর এখনই ছাড়ছেন না। কিছু সময়ের পর তিনি আবার ফিরে আসবেন । কিন্তু এরপর আর হোটেলে ফেলেননি ওই মহিলা ।
এক হোটেল কর্মী জানিয়েছেন, পরের দিন সকালে চেক আউটের সময় হয়ে যাওয়ায় বাবলু নামে ওই যুবককে ডাকতে যান কর্মীরা । অনেক ডাকাডাকি করার পর দরজা তিনি খোলেননি। দরজা ভাঙতেই তাঁরা দেখতে পান বাবলু মণ্ডল উপুড় হয়ে পড়ে রয়েছেন, মুখ থেকে ফেনা বেরচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে । তারা আসতেই যুবকের দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । তবে বাবুল খুন নাকি আত্মঘাতী হয়েছেন তা এখন স্পষ্ট নয় । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।