নিজস্ব প্রতিনিধিঃ টানা তিনদিন ধরে নিখোঁজ ছিল নাবালক। রবিবার সকালেই তাঁর দেহ উদ্ধার হল সেপটিক ট্যাঙ্ক থেকে। এমনই ঘটনা ঘটেছে হুগলির চাঁপদানি এলাকায়। কিন্তু কীভাবে সেপটিক ট্যাঙ্কে এল নাবালকের দেহ , তা এখন অধরা। এই ঘটনা নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।
পুলিশ সূত্রে খবর, নিহত নাবালক বছর ১৫- এর রেহান । গত ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। পুলিশের কাছে পরিবারের তরফে করা হয় নিখোঁজ ডেয়ারি । বহু খোঁজাখুঁজি করেও রেহানকে পাওয়া যাচ্ছিল না। রবিবার তার মৃতদেহ মিলল জুটমিলের সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে । পুলিশ রেহানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী করে মিলের ট্যাঙ্কের কাছে এল নাবালকের দেহ তা এখন জানা যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ।
এই ঘটনা প্রসঙ্গে চন্দনগর পুলিশের তরফে জানান হয়েছে, বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল নাবালক। কীভাবে তাঁর মৃত্যু হল তা জানতে শুরু হয়েছে তদন্ত । মিলের সকলকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই পুরো ঘটনা নিয়ে। মিলে কর্তৃপক্ষে নিরাপত্তা নিয়ে প্রচুর গাফিলতি রয়েছে। তবে এখন কোন সদুত্তোর মেলেনি । এই পুরো বিষয়টি নিয়ে জোরকদমে শুরু হয়েছে তদন্ত ।