Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাড়হিম ঘটনা সাঁইথিয়ায়, চলন্ত ট্রেন থেকে পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, সাঁইথিয়া: ট্রেন যাওয়ার পথে দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলে ২ তরুণ-তরুণীর। বুধবার সকালে বীরভূমের সাঁইথিয়ার মাঠপলশা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে ওই ত রুণ ট্রেন থেকে পড়ে যান। তার পরে ট্রেন থেকে পড়েন ওই তরুণী। ৫০ মিটার দূরত্বের মধ্যে ওই দু’জন পড়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রেলপুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার ওই তরুণ-তরুণী অসম শিলঘাট টাউন-চেন্নাই তম্বরমগামী নগাঁও এক্সপ্রেসে ছিলেন। সাঁইথিয়া-অন্ডাল রেলপথের সাঁইথিয়ার মাঠপলশা ১৩ নম্বর রেলগেটের কাছে প্রথমে ট্রেন থেকে পড়ে যান এক তরুণ। পরক্ষণেই পড়ে যান এক তরুণী। মাত্র ৫০ মিটারের দূরত্বে দুজনে ট্রেন থেকে পড়ে গিয়েছে বলে জানা যায়। রেল পুলিশের অনুমান,তরুণের বয়স ৩০ বছরের কাছাকাছি। তরুণীর বয়স ২০-২১ বছর। একই ট্রেন থেকে দুজনে একইভাবে কী করে পড়ে গেল তা জানার চেষ্টা করছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন সিউড়ি থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিল। আচমকাই ট্রেন থেকে একজনকে পড়ে যান। রেলগেট পার করতে না করতেই আরও একজন মহিলা যাত্রী পড়ে যান। ২জনেই ঘটনাস্থলে মারা গিয়েছেন। রেল পুলিশের অনুমান দুজনে আত্মঘাতী হয়েছেন। মৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী হতে পারেন। আত্মহত্যার সম্ভাবনাই সব থেকে বেশি বলে মনে করা হচ্ছে। মৃতদের পরিচয় জানতে পারা গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

সাত সকালে চিৎকার, গণেশ চতুর্থীর পরদিনই শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

বিবাহবহির্ভুত সম্পর্ক! পুরীর হোটেলে উদ্ধার প্রেমিক সহ রায়নার গৃহবধূর দেহ

সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যুতে পুলিশের জালে প্রেমিক-সহ ২, ময়নাতদন্ত কলকাতায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00