বিশেষ পরিষেবা রাজ্য সরকারের, বয়স্কদের জন্য দিঘায় চলবে ‘স্পেশাল’ গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: রাত পহালেই দিঘায় শুরু হয়ে যাবে উদ্বোধন। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের দিনই প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের। তবে এই মন্দিরকে কেন্দ্র করে নতুন করে সেজে উঠেছে দিঘা এলাকা। বেশ কিছু দিন ধরেই দিঘার এই মন্দিরে চলছে নানা রকম দেব-দেবীর পুজো। জানা গিয়েছে,  দিঘার মন্দির উদ্বোধনের জন্য ওল্ড দিঘা থেকে শুরু করে নিউ দিঘার সমস্ত রাস্তা সেজে উঠেছে। দুদিন আগে থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেছে দর্শনার্থীরা। এই আবহাওয়ার মধ্যেই বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মন্দির দর্শনের জন্য বিশেষ উদ্যোগ নিল দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। জেনে নিন কী সেই উদ্যোগ।

জানা গিয়েছে, বুধবার দিঘায় মন্দিরে জগন্নাথের উদ্দ্যেশে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেদিন এই যজ্ঞের মধ্য দিয়েই শুরু করা হবে অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের মন্দিরের পুজো দেখতে বহু দূর দূর থেকে মানুষ ভিড় জমাবে। এই ভিড়ের মধ্যে থাকবে বয়স্ক মানুষও। থাকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও। তাঁদের কথা মাথায় রেখেই বিশেষ পরিষেবা চালু করেছে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। তাঁদের জন্য ছোট গাড়ির ব্যবস্থা করেছে সরকার। উদ্বোধনের দিন মন্দির দর্শন করতে যারা আসবেন তাঁদের সুবিধার জন্যই নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়কে মন্দির থেকে ১ কিমি দূরত্বে দুই প্রান্তে ব্যাটারি চালিত গাড়ি ব্যবস্থা রাখা হয়েচজে। জানা গিয়েছে, দু’টি করে মোট চারটি ব্যাটারি চালিত ছোট গাড়ি পরিষেবা দেওয়ার জন্য রাখা থাকবে। সেখানে রাখা গাড়িগুলিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে বলেও খবর।

এই পরিষেবার বিষয় দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্ব কুমার বিশ্বাস বলেছেন, “দিঘার জগন্নাথ ধাম উদ্বোধনের জন্য বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত মানুষ আসবেন, তাঁদের জগন্নাথধামে নিয়ে যাওয়ার জন্য এই পরিষেবা। প্রাথমিকভাবে ২৯ ও ৩০ তারিখ এই দু’দিন এই পরিষেবা থাকবে। পরবর্তীকালে যাতে সর্বক্ষণ এই পরিষেবার ব্যবস্থা করা যায়, তার চেষ্টা করা হবে।”

দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমীতে রেকর্ড ভিড়, এলাহি আয়োজন

দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী, সকাল থেকেই ভক্তদের ঢল

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

আচমকাই উত্তাল সমুদ্র! দিঘায় মৃত্যু পর্যটকের! নুলিয়াদের প্রচেষ্টায় প্রাণরক্ষা একজনের

স্বাধীনতা দিবসের আগে দিঘায় বাড়তি নজরদারি, হোটেলগুলোকে বিশেষ নির্দেশিকা

সুখবর! বালুরঘাট থেকে দীঘাগামী বাস পরিষেবা শুরু, ২ মাসে ভাড়ায় বিপুল ছাড়

উল্টোরথেও উন্মাদনা দিঘায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে এয়ার অ্যাম্বুলেন্স

রুটিন মেনেই মাসির বাড়িতে সমাদৃত জগন্নাথ, বলরাম, সুভদ্রা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]