দিল্লিকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল কলকাতা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বাঁচা-মরার’ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রান হারিয়ে প্লেঅফের আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান তুলেছিলেন আজিঙ্ক রাহানেরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানেই থমকে যায় দিল্লি। ফ্যাপ ডু প্লেসিস ও অক্ষর পটেল ছাড়া ব্যাট হাতে কেউ লড়াই করতে পারলেন না। এ নিয়ে ঘরের […]

গয়েশপুরে “বুড়ির বটতলা” বহু প্রচলিত নাম, জানেন কে এই বুড়ি?

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: গয়েশপুরে “বুড়ির বটতলা” বহু প্রচলিত নাম, জানেন কে এই বুড়ি? পরিচয় জানলে চমকে যাবেন।কল্যাণীর গয়েশপুর পৌর অঞ্চলের কাটাগঞ্জে এই বুড়ির বটতলা যা গয়েশপুর(Gayeshpur) সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখে মুখে বহু প্রচলিত নাম। স্বাধীনতার অনেক আগে থেকেই এখানে বটবৃক্ষ ছিল। সেই সময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা, বসতি ছিল খুবই কম।জানা যায় […]

মেছুয়ায় ‘ঋতুরাজ’ হোটেলে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচতে ওপর থেকে ঝাঁপ, মৃত ১

নিজস্ব প্রতিনিধি: মেছুয়ায় ঋতুরাজ হোটেলে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচতে ওপর থেকে ঝাঁপ, মৃত ১মেছুয়ায় ভয়ঙ্কর আগুন। হোটেলের ভেতরে আগুন। ভয় পেয়ে ওই হোটেলের আবাসিকরা কার্নিশে এসে আশ্রয় নেন। একজন আবাসিক আগুনে ভয় পেয়ে প্রাণ বাঁচাতে ওপর থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার নাম মনোজ পাসওয়ান(Manoj Pasowan) । বয়স ৪০ বছর। আহত ও রক্তাক্ত […]

শেষ ৩ বলে ৩ উইকেট খুঁইয়ে ২০৪ রানে থামল কলকাতা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্দান্ত শুরু করেও দিল্লির স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বড় রানের ইনিংস গড়তে পারল না কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ‘বাঁচা-মরার’ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান তুলেছেন অজিঙ্ক রাহানেরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন অঙ্গকৃশ রঘুবংশী (৪৪)। দিল্লির সফলতম বোলার মিচেল স্টার্ক। তিনি চার ওভারে ৪৩ রান […]

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে হলুদ সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি: ২৯তারিখ মঙ্গলবার বঙ্গের সব কটা জেলাতেই থান্ডার স্টর্ম লাইটনিং ঝড়ো হাওয়া থাকবে।৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা কোথাও আবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে, কোথাও আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে থাকবে ঝড়ো হাওয়া প্রতি ঘন্টায়। কিছু কিছু জেলাতে শিলাবৃষ্টির হওয়ারও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ […]

প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি বিআর গাভাইকে নিয়োগ, শপথ ১৪ মে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রত্যাশামতোই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ বিচারপতি বিআর গাভাই। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে তাঁর নামে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১৪ মে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি গাভাই। চলতি বছরের নভেম্বরেই অবসর নেবেন। অর্থা‍ৎ প্রধান বিচারপতি হিসাবে ছয় মাসের মতো মেয়াদকাল হবে […]

দুর্গাপুর থেকে সাইকেলে চেপে দিঘার পথে আসতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হিন্দু পুণ্যার্থী

নিজস্ব প্রতিনিধি,দিঘা: বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গাপুর থেকে সাইকেলে চেপে স্বপন কুমার ঘোষ(Swapan Kumar Ghosh) রওনা দেন দিঘার উদ্দেশ্যে। মেদিনীপুরের বেলদা ছেড়ে এগরা রোড ধরে কিছুটা পথ গিয়ে পন্ডিত ধাবায় তিনি কিছুক্ষণ বিশ্রাম নেন। সেখান থেকে তিনি যখন খাবার নিচ্ছিলেন সেই সময় অভিযোগ কয়েকজন বিজেপি কর্মী তার দিকে আচমকা তেড়ে আসে। […]

হাসিনা ঘনিষ্ঠতার মূল্য! নুসরাত ফারিয়া-অপু বিশ্বাসদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার মূল্য চোকাতে হচ্ছে দেশের জনপ্রিয় নায়িকা থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের। এবার খুন-গুম-সহ বিভিন্ন গুরুত ধারায় মামলা দায়ের করা হল নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস-সহ দেশের শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকার বিরুদ্ধে। রাজধানী ঢাকার ভাটরা থানায় ওই মামলা দায়ের করা হয়েছে। যদিও মামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি […]

কবে, কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত? সেনার উপরেই দায়িত্ব ছাড়লেন মোদি

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাব কবে এবং কিভাবে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সেনাবাহিনীর উপরেই ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ৭ লোককল্যাণ মার্গের বাড়িতেই সেনাবাহিনীর তিন প্রধান ও সর্বাধিনায়কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংগ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। প্রায় দেড়ঘন্টা […]

মেদিনীপুরের থানার সামনে রাতভর বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম, আহত ৮

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর: ফেসবুকে অশালীন মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়াল মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানা(Gurguripal P.S.) এলাকায়। ওই ঘটনায় সোমবার রাতে রাজু মাঝি নামে কনকাবতী এলাকার এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পরেই তাকে ছেড়ে দেওয়ার দাবিতে গুড়গুড়িপাল থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মন্ডল সভাপতি সহ বেশ কয়েকজন নেতা- কর্মী। সেই সময় গভীর রাতে বিজেপি(BJP) নেতা-কর্মীদের মারধরের অভিযোগ […]

যুদ্ধের প্রস্তুতি, ভারতীয় সীমান্তের দিকে আসছে পাকিস্তানি সেনা

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওকাণ্ডের জেরে ভারতীয় সেনার প্রত্যাঘাত রুখতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তানি সেনা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন সেনা ঘাঁটি থেকে সেনার বিভিন্ন ডিভিশনকে নিয়ন্ত্রণ রেখায় পাআনো শুরু হয়েছে। আর্টিলারি রেজিমেন্টকে শিয়ালকোটের শকড়গড়ে মোতায়েন করা হয়েছে। সিন্ধ রেজিমেন্টকেও নিয়ন্ত্রণ রেখায় পাঠানো হয়েছে। জম্মুর উল্টোপ্রান্তে থাকা খারিয়ায় যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে পাক সেনাবাহিনী। ‘হ্যামার স্ট্রাইক’ […]

দিঘায় জগন্নাথ মন্দিরে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী,, ভক্তদের জন্য কবে খুলছে দরজা?

নিজস্ব প্রতিনিধি, দিঘা: এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি?’ ছোটবেলায় এই দু লাইনের ছড়াটি বলেননি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। এতদিন জয় জগন্নাথ দেখতে যাওয়ার জন্য ছুটতে হত পুরীধামে। এবার যেন খানিক স্বস্তি। এখন থেকে সাগর পাড়ি দিয়ে দিঘাতে আসছেন জগন্নাথ দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সৈকতনগরী দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হতে […]

বৈভবের সেঞ্চুরিতে ঢাকা পড়ল রাজস্থানের তরুণ তুর্কির গড়া রেকর্ড

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2025-এর মঞ্চে নিজের জাত আরও একবার চিনিয়ে দিলেন যশস্বী জয়সোয়াল।  মাত্র ২৩ বছর বয়সেই আইপিএলে ২০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিনি। তাও আবার রেকর্ড সময়ে! রাজস্থান রয়্যালস-এর হয়ে খেলতে নেমে তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী-র সঙ্গে গড়ে তুললেন এক অবিশ্বাস্য ওপেনিং পার্টনারশিপ — যা দলকে এনে দিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে […]

শান্তিপুরে ঝাড়ফুঁকের ছলনায় লুঠের চেষ্টা, এলাকাবাসীর হাতে গণপ্রহারের শিকার পীর বাবা

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: শান্তিপুরে ভিক্ষা করতে এসে ঝাড়ফুঁকের ছলনায় লুঠের চেষ্টা। এলাকাবাসীর হাতে ধরা পরে পীর বাবা। উত্তেজিত জনতা ওই ভিক্ষুককে মারধর করে। পরে পুলিশ এসে অভিযুক্ত কে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।চলছে জিজ্ঞাসাবাদ।পীর বাবা(Pirbaba) সেজে এক প্রতারক সোমবার শান্তিপুরের কদমপুর এলাকায় প্রবেশ করে এক মহিলার বাড়িতে। অভিযোগ, সে ঝাড়ফুঁকের মাধ্যমে ওই গৃহবধূকে অজ্ঞান […]

বিশেষ পরিষেবা রাজ্য সরকারের, বয়স্কদের জন্য দিঘায় চলবে ‘স্পেশাল’ গাড়ি

নিজস্ব প্রতিনিধি, দিঘা: রাত পহালেই দিঘায় শুরু হয়ে যাবে উদ্বোধন। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের দিনই প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের। তবে এই মন্দিরকে কেন্দ্র করে নতুন করে সেজে উঠেছে দিঘা এলাকা। বেশ কিছু দিন ধরেই দিঘার এই মন্দিরে চলছে নানা রকম দেব-দেবীর পুজো। জানা গিয়েছে,  দিঘার মন্দির উদ্বোধনের জন্য ওল্ড […]

তিন বাহিনীর প্রধানের সঙ্গে আচমকাই বৈঠকে মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) বৈঠকের আগে আচমকাই সেনা-বায়ু ও নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে ৭ লোককল্যাণ মার্গের বাড়িতে ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিন বাহিনীর সর্বাধিনায়ক অনিল চহানও উপস্থিত রয়েছেন। সূত্রের খবর, ওই বৈঠকেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত নিয়ে […]

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে দিল্লির মুখোমুখি নাইটরা, শেষ হাসি হাসবে কে?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক দলের লক্ষ্য জিতে প্লে-অফ নিশ্চিত করা। অন্য দলের লক্ষ্য প্লে-অফের লড়াইয়ে টিঁকে থাকা। দুই ভিন লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস (DC) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচের বিস্তারিত, দুই দলের ফর্ম, হেড-টু-হেড রেকর্ড জেনে নেওয়া যাক। দিল্লি ক্যাপিটালসের বর্তমান ফর্ম দিল্লি ক্যাপিটালস […]

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অপরাধে কর্নাটকে পিটিয়ে খুন

নিজস্ব প্রতিনিধি, কর্নাটক: পহেলগাঁও হামলা নিয়ে দেশবাসীর রক্ত ফুটছে। প্রত্যেকেই চাইছে প্রতিশোধ। জঙ্গিদের গুলিতে নিরপরাধ ২৬টি মানুষের রক্ত ঝরেছে বৈসরণ ভ্যালিতে। এই পরিস্থিতিতে রবিবার কর্নাটকের ম্যাঙ্গালুরুতে স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালীন এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। অভিযোগ সেই ব্যক্তি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিল। তারপরেই ক্ষিপ্ত জনতা তাঁকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১০ জনেরও […]

গাজলে ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এলাকায় উত্তেজনা ও অবরোধ

নিজস্ব প্রতিনিধি, মালদা:মালদার গাজলে রাস্তা পারাপারের সময় ইলেক্ট্রিক পোলের গায়ে লেগে থাকা ইলেক্ট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট(Electrocuted) হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার(Gajol P.S.) বিধানপল্লী এলাকায়। জানা গেছে, ওই এলাকার পাশ দিয়ে গেছে ৫১২নং জাতীয় সড়ক। সেই জাতীয় সড়কের ডিভাইডারের উপর রয়েছে […]

মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ চলবে, ১ মাস বন্ধ ইএম বাইপাসের একাংশ, উঠবে নাভিশ্বাস

নিজস্ব প্রতিনিধি : মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের জন্য আগামী ১ মাস ইএম বাইপাসের একাংশ বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়টি দেখতে আরভিএনএল-র আধিকারিকদের নিয়ে জায়গাটি পরিদর্শন করেছেন নগরপাল মনোজ কুমার ভার্মা। ইতিমধ্যে বেলেঘাটা স্টেশনের কাজ শেষ। চিংড়িঘাটার কাজ ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রাস্তার একপাশে এলিভেটেড করিডোর দিয়ে মেট্রো চলাচল করবে। মেট্রোপলিটন এবং […]

ভারতে থাকার অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আর্জি উত্তর প্রদেশের ‘শেষ’ পাকিস্তানি মহিলার

নিজস্ব প্রতিনিধি, উত্তর প্রদেশ: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভিসা বাতিলের কারণে বহু পাকিস্তানি সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন। গত ছয় দিনে ১,০০০ জনেরও বেশি ভারতীয় ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান ছেড়েছেন। একইভাবে সোমবার পর্যন্ত ৮০০ জনেরও বেশি পাকিস্তানি দেশে ফিরে গিয়েছেন। ভারতের প্রতিটি রাজ্য থেকে খুঁজে খুঁজে দেশে ফেরত পাঠানো হচ্ছে পাকিস্তানিদের। উত্তর প্রদেশ সরকারও তার […]

দিঘায় জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞ অনুষ্ঠানে হাজির শোভন-বৈশাখী

নিজস্ব প্রতিনিধি, দিঘা: জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের আগে মহাযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে এলেন শোভন চট্টোপাধ্যায়- বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও বেহালা পূর্বের প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), বৈশাখী বন্দোপাধ্যায়(Baisakhi Banerjee) এবং তার মেয়ে মঙ্গলবার দুপুরে দিঘায় পৌঁছে যান। নির্দিষ্ট জায়গায় জুত রেখে তারা প্রবেশ করেন মহাযজ্ঞস্থলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]