নিজস্ব প্রতিনিধি : জাল পাসপোর্ট (Fake Passport) তৈরি মামলায় এবার শহর কলকাতা থেকে এক যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। ভুয়ো বার্থ সার্টিফিকেট (Birth Certificate) ব্যবহার করে পাসপোর্ট (Passport) তৈরির অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই যুবক একবালপুরে (Ekbalpur) বাসিন্দা। রবিবার এসসিও (SCO) অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক বাদল সাহানি বিএড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে সে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। ধৃতের আইনজীবী বলেছেন, পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল ওই যুবককে। সেই সার্টিফিকেটের মাধ্যমেই পাসপোর্ট তৈরি হয়েছে। কিন্তু কেন ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
পাসপোর্ট (Passport) বানাবার জন্য আবেদন করেছিল ওই যুবক। সেটা দেখেই সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাসপোর্ট নিয়ে রাজ্য জুড়ে অশান্তি ছড়িয়েছে বিস্তর। এইক্ষেত্রে সদা সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন।
এর আগেও ভুয়ো জন্মশংসাপত্র (Fake Birth Certificate) দিয়ে জাল পাসপোর্ট (Fake Passport) বানানোর কাজ হয়েছে রাজ্যে। তার জেরে গার্ডেনরিচ এলাকা থেকে এক যুবককে গ্রেফতারও করেছিল পুলিশ (Police)। গোসাবা এলাকা থেকে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করে পাসপোর্ট তৈরি করতে চেয়েছিল ওই যুবক। তথ্য যাচাই করার সময়ই ধরা পড়ে যায়। শংসাপত্র দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছিল পুলিশ (Police)।