Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

Share:

নিজস্ব প্রতিনিধি : মোসাদ গুপ্তচরকে তথ্য পাচারের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে ইরান। ইরানের ওপরে ইজরায়েলের হামলার সময় এরা স্পর্শকাতর জায়গা ও ঊর্ধ্বতন ব্যক্তিদের তথ্য পাঠিয়েছিল বলে অভিযোগ। তথ্য পাচারের অভিযোগে ৮জনকে গ্রেফতার করেছে আইআরজিসি।

ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, জুনমাসে ইরানের ওপরে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই সময় ধৃতরা মোসাদ গুপ্তচর সংস্থাকে তথ্য সরবরাহ করে সাহায্য করেছিল। তথ্য পাচারের সঙ্গে সঙ্গে ধর্মীয় শহর মাশহাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে ধ্বংস করার চেষ্টা চালানো হয়েছিল। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইজরায়েল। শীর্ষ সেনা আধিকারিকদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদেরও খুন করা হয়েছে।

এরপরেই ইরান ইজরায়েলের সামরিক কেন্দ্র, শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। আমেরিকাও ২২ জুন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছিল। এরপর পাল্টা আঘাত হানে ইরান। কাতারে সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। আইআরজিসির বিবৃতিতে জানা গিয়েছে, ধৃতরা মোসাদের থেকে প্রশিক্ষণ পেয়েছে। অনলাইনের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিজেদের নতুন পরিকল্পনা বাস্তবে পূরণ করার আগে উত্তর-পূর্ব ইরানে তাদের গ্রেফতার করা হয়। পাশাপাশি রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক এবং বুবি ট্র্যাপ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, ইজরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালিন পুলিশ প্রায় ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। ইরান কমপক্ষে ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারমধ্যে রয়েছেন পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদি। ইজরায়েলি বিমান হামলায় আরও বিজ্ঞানীর সম্পর্কে তথ্য মোসাদকে দিয়েছিলেন রুজবেহ। সেই কারণেই চলতি মাসেই তাঁকে ফাঁসি দিয়েছিল ইরান।

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

যুদ্ধ শুরু হতে পারে যে কোনও মুহূর্তে, সতর্কবার্তা ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00