কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের শহরের বুকে বেআইনি কলসেন্টারের হদিশ। গোপন সূত্রে খবর খবর পেয়ে রবীন্দ্র সরোবর এলাকায় এই কলসেন্টারে তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনায় ১১জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে আগেই খবর ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রবীন্দ্র সরোবর থানা এলাকার কাছে সাউথ সিটি গেস্ট হাউসে অভিযান চালায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। সেখানে অভিযান চালিয়ে সাউথসিটি গেস্ট হাউস থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতেই তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। আচমকা তল্লাশির জেরে কোথাও চলে যেতেও পারেনি ওই কলসেন্টার থাকা ব্যক্তিরা।

ওই কলসেন্টারে তল্লাশি চালিয়েছে ডিভিআর, ল্যাপটপ, মোবাইল ফোনসহ একাধিক ইলেকট্রনিক সামগ্রী। কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছেI এছাড়াও কিছু ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটও পাওয়া গেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ওই গেস্ট হাউসটি সিল করা হয়েছে। ১১ জনের পাশাপাশি এই গোটা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা জানার চেষ্টা করেছে পুলিশ। গত জুলাই মাসেও কেএলসি থানা এলাকায় বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস করেছিল কলকাতা পুলিশের সাইবার থানার গোয়েন্দারা।  বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে মোট ১৮ জনকে হাতেনাতে গ্রেফতার করেছিলেন তাঁরা। পাশাপাশি, ঘটনাস্থল থেকে ২৪টি মোবাইল, ২২টি হার্ড ডিক্স, ২টি রাউটার, একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে লালবাজার।

উল্লেখ্যে, কলকাতাতে পুলিশের পক্ষ থেকে এই কল সেন্টারগুলোর ওপর নজরদারি থাকে। কয়েকদিন ধরে এই সেন্টারগুলোর ওপর নজরদারি চালানো হয়। তারপরেই চলে তল্লাশি। এবারও তার অন্যথা হয়নি। আগাম খবর পেয়ে ওই গেস্ট হাউসের ওপরে নজরদারি ছিল। অবশেষে সেই সেন্টার বন্ধ করা হয়েছে

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]