Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদির শপথে থাকছেন না, জানিয়ে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামিকাল রবিবার (৯ জুন) তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ওই শপথ গ্রহণ আনুষ্ঠানে তিনি যাচ্ছেন না বলে শনিবার জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু যে তিনি যাচ্ছেন না তাই নয়, দলের কোনও প্রতিনিধিও শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ না দিয়ে মোদি এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত সঙ্ঘাতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

রবিবার সন্ধে সোয়া সাতটায় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। গোটা লোকসভার প্রচার পর্বে যেভাবে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিক দলের শীর্ষ নেতা-নেত্রীদের বিরুদ্ধে মোদি ব্যক্তিগত আক্রমণ শানিয়েছিলেন তাতে ক্ষুব্ধ ওই দলগুলির শীর্ষ নেতৃত্ব। ফলে প্রধানমন্ত্রী পদে মোদির শপথ অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন তাঁরা।

কংগ্রেস এবং সমাজবাদী পার্টির তরফে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওযা কিংবা না দেওয়া নিয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে দলের পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাংবাদিক সম্মেলনেই প্রধানমন্ত্রীর শপথগ্রহণ আনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে জানতে চাইলে তৃণমূল সুপ্রিমো খানিকটা বিরক্তির কণ্ঠে বলেন, ‘শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য কোনও আমন্ত্রণপত্র পাইনি। তাছাড়া আমি যাচ্ছে না। দলেরও কেউ হাজির থাকছেন না।’

মানবিক মমতা, করমণ্ডল দুর্ঘটনায় নিহত বাংলার ১৩ জনের পরিবারকে সরকারি চাকরি

পহেলগাঁও হামলার পর প্রথমবার বৈঠকে মোদি-ওমর

পহেলগাঁও হামলায় জড়িতদের রেয়াত করা হবে না: বিহার থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

জঙ্গি হামলার জবাব কীভাবে? মোদির বাসভবনে শুরু উচ্চপর্যায়ের বৈঠক

‘তৈরির নামে চিনা মোবাইল ফোনের যন্ত্রাংশ জোড়া হচ্ছে’, মেক ইন ইন্ডিয়াকে কটাক্ষ রাহুল

অসৌজন্য! কলকাতা বিমানবন্দরের শতবর্ষ অনুষ্ঠানের কার্ডে মুখ্যমন্ত্রীর নাম-ই রাখল না কর্তৃপক্ষ

মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেলেন বিজেপি নেতা

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নিয়ে ফয়সালার ভার মোদির হাতে ছাড়লেন শিন্ডে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00