Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেলেন বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করে আবাসের বাড়ি পেল এক বিজেপি পরিবার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বিজেপি নেতা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েত পদে রয়েছেন। তার আগে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন প্রদীপ বরের পরিবার আবাস যোজনার জন্য আবেদন জমা দিয়েছিলেন। লিস্টে নাম থাকলেও পরক্ষণে তাঁরা জানতে পারেন তাঁদের পরিবারকে আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি শেষমেষ সরাসরি মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হতেই পেলেন আবাস যোজনার বাড়ি।

প্রদীপ বর,অরুন বর,পঙ্কজ বর তিন ভাই সহ মোট ১৩ জন সদস্যের পরিবার দীর্ঘ পঞ্চাশ বছরের পুরেনো ভাঙাচোরা দোতলা মাটির বাড়িতেই এক ছাদের নিচে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছেন। বাড়ির পেছন দিকের দেওয়াল জরাজীর্ণ অবস্থা, ঘরের ভেতরে বিভিন্ন দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। একপাশে হেলে রয়েছে শোবার ঘরের বড় দেওয়াল, ঘরের ছাদের মাটির বারান্দায় চলাফেরা করলে মাটি খসে খসে পড়ে নিচের ঘরে। বর্ষার সময় মাটির ছাদ চুঁইয়ে জল পড়ে। একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে অ্যাজবেস্টর দেওয়া ওই মাটির বাড়িতেই বসবাস ওই তিনটি পরিবারের।

ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন আবেদন করেও সুরাহা মেলেনি তাঁদের। ২০২৩ এ পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায় এমনকি ওই পরিবারের গৃহবধূ তথা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য হন তিনি।

স্থানীয় প্রশাসনের ওপর আস্থা হারিয়েই সরাসরি মুখ্যমন্ত্রীর “দিদিকে বলো” হেল্প লাইন ৯১৩৭০ নং এ ফোন করতে বাধ্য হন ওই বিজেপি পরিবার। আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করে মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো হেল্প লাইনে’ফোন করতেই সার্ভের পরে ওই বিজেপি পরিবারের তিন ভাইয়ের নামেই আবাস যোজনার বাড়ি আসে। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েই ভীষণ খুশি ওই বিজেপি পরিবার।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

কুয়োর জলে জ্যান্ত হত মরা শোল, কৌশিকী অমাবস্যায় মাতৃ আরাধনায় প্রস্তুত বর্গভীমা মন্দির

মানবিক মমতা, করমণ্ডল দুর্ঘটনায় নিহত বাংলার ১৩ জনের পরিবারকে সরকারি চাকরি

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00