Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ছে শ্বাসকষ্ট, CCU-তে স্থানান্তরিত মদন মিত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বা সিসিউ-তে  স্থানান্তরিত করেছিল এসএসকেএম কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার  গভীর রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বাইপ্যাপ সাপোর্টও দিতে হয়েছে তাঁকে। এই মুহূর্তে বিধায়ককে কড়া পর্যবেক্ষণের জন্য   ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বা সিসিউ-তে  স্থানান্তরিত করা হয়। তবে বর্তমানে মদন মিত্র অবস্থা  স্থিতিশীল।

গত ৪ ই ডিসেম্বর সোমবার বিধানসভায় শরীর খারাপ লাগতে শুরু করে মদন মিত্রর। পরে রাতের দিকে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে তৃণমূল বিধায়কের। তাই   সোমবার রাত পৌনে ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছিল মদনকে। চিকিৎসক অতনু পালের অধীনে চিকিৎসা শুরু হয় তাঁর।  

 চিকিৎসকরা জানিয়েছে, নিউমোনিয়ায় ভুগছেন তৃণমূল বিধায়ক। তাই শ্বাসকষ্টের সমস্যা না কমায় মন্ত্রীকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়। বাইপ্যাপ হল বিশেষ একটি যন্ত্র যার মাধ্যমে ফুসফুসে বাতাস প্রবেশ করে । এই বাইপ্যাপ মাধ্যমে ফুসফুসে বাতাস পৌঁছলে শ্বাসকষ্টের সমস্যা কমে।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছিলেন মদন মিত্র। গত ৩ রা ডিসেম্বর রবিবার  হলদিয়ার ক্ষুদিরাম মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। রাতে হলদিয়া থেকে ফিরে সোমবার সকালে বিধানসভার অধিবেশনেও যোগ দেন মদন। তবে রাত হতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপর থেকেই হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক মদন মিত্র।

রেডরোডে মহড়া চলাকালীন অসুস্থ ৪ পড়ুয়া ও ২ পুলিশকর্মী, নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালে

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

কসবাকাণ্ডে বেলাগাম মদন! শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে শোকজ তৃণমূলের

সৌজন্য, বিধানসভার লবিতেই অসুস্থ তৃণমূল বিধায়ক, ছুটে গেলেন নওশাদ

১২০ দিনের লড়াই শেষ, মেদিনীপুর স্যালাইন কাণ্ডে অসুস্থ নাসরিনের মৃত্যু

‘বেসরকারি হাসপাতালে গেলে নিজের খরচে করতে হবে চিকিৎসা’ , পার্থকে নির্দেশ আদালতের

ওয়ার্ডের বাইরে জড়ো ‘রিঙ্গার ল্যাকটেট’, নিষিদ্ধ স্যালাইন বাতিলের কাজ শুরু এসএসকেএমে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00