Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজিকর ঘটনার এক বছর পূর্ণ হওয়ার দিনে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নাগরিক মঞ্চ। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আক্রান্ত হন  পুলিশ প্রশান্ত পোদ্দার। তাঁকে এসএসকে এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁকে দেখতে রবিবার গিয়ছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবিদিক সম্মেলন করেছেন পুলিশ কমিশনার। তিনি বলেন, মাথায় আঘাত রয়েছে  প্রশান্ত পোদ্দারের। এখন সুস্থ আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন। নবান্ন অভিযানে অশান্তির কারণে ৭টি মামলা হয়েছে। কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সমস্ত ফুটেজ খতিয়ে দেখছে। কে বা কারা হাইকোর্টের অর্ডার অমান্য করেছে। সমস্ত ফুটেজ বডি ক্যামেরা সহ বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি খতিয়ে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেছেন, অভয়ার মায়ের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত। অভয়ার মা যে অভিযোগ করেছে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে। যদিও পর্যন্ত এখনো কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ নিজে থেকেই পুরো ঘটনার তদন্ত করে দেখছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মনোজ ভার্মা কোনরকম মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন, সমস্তটাই তদন্তের আওতায় এবং এই বিষয়ে এই মুহূর্তে কোনরকম কথা বলা উচিত নয়।।

শনিবার নবান্ন অভিযান ঘিরে  ধুন্ধুমার পরিস্থিতির কারণে একাধিক বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মোট ৭টি এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ। অশোক দিন্দা, কৌস্তভ বাগচী ও অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00