Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৌজন্য, বিধানসভার লবিতেই অসুস্থ তৃণমূল বিধায়ক, ছুটে গেলেন নওশাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকাই বিধানসভায় অসুস্থ হয়ে পড়লেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকে এম হাসপাতালে।

রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন। সোমবার সেই অধিবেশনে যোগ দিতে বিধানসভায় এসেছিলেন বিধায়ক। বিধানসভা লবি দিয়ে যাওয়ার সময় আচমকা পড়ে যান। সেখানেই চেতনা হারিয়ে ফেলেন তিনি। তাঁকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ঘটনার সময় লবিতে খুব বেশি লোক ছিল না।

নওশাদ সিদ্দিকি নিজের হাতে বলাগড়ের বিধায়কের চোখে-মুখে জল দিতে থাকেন। বিষয়টি শুনতে পেয়ে চলে আসেন অন্যান্য বিধায়করাও। খবর পেয়েই দৌড়ে আসেন কুলটির বিজেপির বিধায়ক তথা চিকিৎসক অজয় পোদ্দার।  তিনি বিষয়টি সামলানোর চেষ্টা করেন। মনোরঞ্জন ব্যাপারিকে দেখে সঙ্গে সঙ্গে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে।

বিধানসভায় প্রাথমিক পরীক্ষা করে দেখা যায়, বিধায়কের ব্লাড প্রেসার অনেকটাই বেশি। সুগারও পরীক্ষা করা হয়েছে। চোখে মুখে জল দিয়েও জ্ঞান ফেরানো যায়নি। তাই তাঁকে

ব্লাড প্রেশার অনেকটাই বেশি। দ্রুত বিধায়ককে এসএসকেএম বা পিজিতে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত রক্তচাপের কারণেই জ্ঞান হারিয়েছেন বিধায়ক। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রক্তচাপ অত্যাধিক বেড়ে যাওয়ার জন্য়ই অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক।

বিধানসভায় সৌজন্যতা ছবি নতুন নয়। এর আগেও বিভিন্ন ধরনের সৌজন্যতা দেখা গিয়েছে বিধানসভা। শাসকদলের বিধা.কের সঙ্গে হাত মেলাতেও দেখা গিয়েছে বিরোধী বিধায়ককে। হাসি মুখে কথা বলতেও দেখা গিয়েছে তাঁদের। এবার শাসকদলের অসুস্থ বিধায়ককে নিজে সুস্থ করার চেষ্টা করেছেন বিরোধী বিধায়ক।

রেডরোডে মহড়া চলাকালীন অসুস্থ ৪ পড়ুয়া ও ২ পুলিশকর্মী, নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালে

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

বিধানসভার আহত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

‘ম্যানমেড’ বন্যায় ভেসে যাচ্ছে রাজ্য, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, বের করে দেওয়া হল মার্শাল দিয়ে

বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমায় দেশছাড়া করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী

ভারতে মৃত্যুমিছিল, লজ্জা হওয়া উচিত, কেন্দ্রকে নিশানা মমতার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00